গ্রন্থ-সমালোচক রবীন্দ্রনাথ
Abstract
কবি-পরিচয়ে বিশ্বখ্যাত হলেও সাহিত্যসমালোচক রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথেরই সমবয়সী। ‘কবিতার তুলনায় গদ্যরচনায় রবীন্দ্রনাথের প্রবীণতা প্রথম’ থেকেই যে সুস্পষ্ট হয়ে উঠেছিলো, তা স্বতঃসিদ্ধ। অনুভব (emotional impulse) থেকে অনুভাবে (emotional experience) উত্তরণের যে অন্তর-বাহিরের সাধনা সমগ্র রবীন্দ্র-জীবনে ও সৃষ্টিতে বিধৃত, সাহিত্যসমালোচনায় ঘটেছে তার বহুভঙ্গিম ও বিচিত্র-জটিল অভিব্যক্তি। হৃদয়াবেগের সাথে বহির্জগতের তরঙ্গ-সংঘাতের আন্তরক্রিয়ার বহুবর্ণিল ও ব্যঞ্জনাময় প্রকাশ আমরা রবীন্দ্রনাথের কবিতায় প্রত্যক্ষ করি। কিন্তু মননবৃত্তির সুদীর্ঘ পথ-পরিক্রমায় তাঁর যে স্বনিষ্ঠ প্রয়াস, সেখানে কবি থেকে শিল্পীতে, শিল্পী থেকে কর্মীতে রূপান্তরপ্রবণ চলমান রবীন্দ্র-প্রতিভার অন্তরধর্ম ই যেন ক্রিয়াশীল। পনেরো-ষোলো বছর বয়সের কিশোর রবীন্দ্রনাথ রচিত কবিতার যে প্রথানুগত্য, ঐ সময়ে রচিত প্রবন্ধ-সমালোচনায় তা বিস্ময়করভাবে অনুপস্থিত। রামমোহন-বিদ্যাসাগর-অক্ষয়কুমার-বঙ্কিমচন্দ্রসৃজিত বাংলা গদ্য-সমালোচনার ধারায় রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া থেইে যে স্বাবলম্বন প্রত্যাশী ছিলেন, মেঘনাদবধ কাব্য-এর সমালোচনা কিংবা যুরোপ প্রবাসীর পত্র পাঠেই তা সুস্পষ্ট হয়ে ওঠে। রেনেসাঁসের জীবনধর্ম ও শিল্পমূল্যমানে বিশ্বাসী রবীন্দ্রনাথের এই সমকাল স্পন্দিত স্রষ্টাচৈতন্য বাংলা গাদ্যের ধারায় কালান্তরের ইঙ্গিতবাহী। রবীন্দ্র-সৃষ্টির বিচিত্র বিপুল পটভূমিতে সাহত্যমসালোচনামূলক রচনার প্রাচুর্য বিস্ময়কর। চিঠিপত্র কিংবা জীবনস্মৃতিতেও এ-সংক্রান্ত প্রবাদপ্রতিম উচ্চারণ অনায়াসলব্ধ। বর্তমান প্রবন্ধে রবীন্দ্রনাথের গ্রন্থ-আলোচনা আমার অন্বিষ্ট। রবীন্দ্রনাথের জীবনবোধ, সাহিত্যাদর্শ ও বিচারশক্তির নিপুণ প্রয়োগে তাঁর গ্রন্থ-সমালোনা।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1991 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.