রবীন্দ্রনাথের সাহিত্যবিষয়ক প্রবন্ধের গদ্যবৈশিষ্ট্য

DOI: https://doi.org/10.62328/sp.v34i3.3
Crossmark

Authors

Abstract

রবীন্দ্রনাথ ঠাকুর [১৮৬১-১৯৪১খ্রি.]-এর অনন্যসাধারণ সৃজনশক্তির বিশিষ্ট এক প্রান্ত— তার সাহিত্যবিষয়ক প্রবন্ধ। কাব্যে-নাটকে- গল্পে-উপন্যাসে সৃষ্টিক্ষম রবীন্দ্র -প্রজ্ঞা যে-ভাবে অকৃপণরূপে অভিব্যঞ্জিত, অনুরূপভাবে বিজ্ঞানচিন্তায় সঙ্গীত-সাধনায় ছন্দচর্চায় দর্শন-আলোচনায় এবং সাহিত্য ও সাহিত্যতত্ত্ব - বিবেচনায় তাঁর বিস্ময়কর সৃজনপ্রেরণা অনিবার্যস্বরূপে উন্মোচিত। রবীন্দ্রনাথ যে কবি-সার্বভৌম, তার সুচিহ্নিত প্রকাশ সাহিত্যরূপ-নির্বিশেষে সমগ্র রবীন্দ্র-রচনায় অমোঘভাবে প্রতিফলিত। তাঁর সাহিত্যবিষয়ক প্রবন্ধের গদ্যবৈশিষ্ট্য বিবেচনায় সুপ্রত্যক্ষ হয়ে উঠেছে ‘কবি-রবীন্দ্রনাথে’র সৃজনশক্তি আর নির্মাণশক্তির অপূর্ব সমন্বয়। এই সম -ন্বয়িত দ্বিবিধ শক্তির একপ্রান্তে অবস্থিত—বিষয়-বক্তব্য-যুক্তি, অন্যপ্রান্তে রয়েছে সার্বভৌম কবির সৃষ্টিশীল কল্পনার বৈভব। বর্তমান নিবন্ধ উগিথগ্লখিত সৃজনশক্তির স্বরূপ সনাক্তকরণের প্রয়াস মাত্র। প্রবন্ধের গঠন—রীতি রবীন্দ্রনাথের সাহিত্যবিষয়ক প্রবন্ধ সঙ্কলিত হয়েছে আধুনিক সাহিত্য [১৩১৪], প্রাচীন সাহিত্য [১৩১৪], লোকসাহিত্য [১৩১৪], সাহিত্য [১৩১৪], সাহিত্যের পথে [১৩৪৩], সাহিত্যের স্বরূপ[১৩৫০] শীর্ষক গ্রন্থাবলীতে। উল্লিখিত গ্রন্থাবলীতে সঙ্কলিত প্রবন্ধসমূহের বিষয়ভিত্তিক শ্রেণীবিভাজন করা সম্ভব। গ্রন্থালোচনা, পূর্বসূরি-প্রশস্তি, সাহিত্যের রূপ, রস ও সত্য সম্পর্কে তত্ত্বলোচনা, স্বরচিত রচনার কৈফিয়ৎ, প্রাণবন্ত তর্ক ও বিতর্ক ইত্যাদি বিবিধ শ্রেণীতে ভাগ করে সাহিত্যবিষয়ক রচনার মূল্যায়ন করা যেতে পারে। কিন্তু বর্তমান নিবন্ধে 'সাহিত্য' কে অখণ্ড বিষয় বিবেচনা ক'রে বিষয়-নির্বিশেষে রচনার গদ্যবৈশিষ্ট্য নিরূপিত হয়েছে।

Downloads

Downloads

Download data is not yet available.

Published

2025-07-05

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রবীন্দ্রনাথের সাহিত্যবিষয়ক প্রবন্ধের গদ্যবৈশিষ্ট্য. (2025). সাহিত্য পত্রিকা, 34(3), 41-56. https://doi.org/10.62328/sp.v34i3.3
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০