মোহাম্মদ আকবর ও জেবেলমুলুক শামারোখ (পূর্বে প্রকাশিতের পরবর্তী অংশ)

DOI: https://doi.org/10.62328/sp.v41i3.4
Crossmark

Authors

Abstract

মধ্যযুগের কবি মোহাম্মদ আকবরের 'জেবেল মুলুক শামারোখ' কাব্যের সমস্ত পাণ্ডুলিপি বা কলমী পুঁথি কুমিল্লা জেলা হইতে সংগৃহীত। এই একটি মাত্র কাব্য ব্যতীত তাঁহার অন্য কোন কাব্য এ যাবত আবিষ্কৃত হয় নাই। এই কাব্যখানি ৬০/৭০ বৎসর পূর্বে কলিকাতার বটতলা হইতে মুদ্রিত হইয়া বাংলার ঘরে ঘরে পঠিত হইত। বাংলা ১৩৩৫ সালে কলিকাতার হবিবি প্রেসে মুদ্রিত জৈবল মুলুলক শামারোখ'-এর একটি গ্রন্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে দুষ্প্রাপ্য গ্রন্থ হিসাবে সংরক্ষিত আছে। সৈয়দ আবদুল খালেক নামক জনৈক ব্যক্তি উক্ত গ্রন্থের 'নিবেদন'-এ উল্লেখ করিয়াছেন যে, ইহার পাণ্ডুলিপি ফার্সী অক্ষরে লিখিত ছিল। এ সম্পর্কে তিনি লিখিয়াছেন;- “এই ‘জেবেল মুলুক শামারোখ' নামক পুস্তুক, সৈয়দ আকবর আলী সাহেব মরহুম মাগফুর রচনা করেন। আমার পিতা জনাব মৌলবী সৈয়দ হামিদুল্লা মরহুম মগফুর কেবলা, গ্রন্থাকার মরহুমের পুত্র সৈয়দ হাসান আলী সাহেবের নিকট হইতে উচিতমূল্যে কপি রাইট খরিদ করেন। এই স্থানে বলা আবশ্যক যে, মূল পাণ্ডুলিপি ফার্সী অক্ষরে লিখিত ছিল। আমার পিতা মরহুম, বহু পরিশ্রমে ও অর্থব্যয়ে ছাপিয়া প্রকাশিত করেন এবং ১৮৪৭ সালের ২০ আইনের মর্মানুসারে গভর্নমেন্টে দপ্তরে নিজ নামে রেজেষ্টরী করেন। তিনি একাদশ বার ছাপিয়া, প্রকাশিক করার পর লোকান্তর গমন করিলে আমি তাঁহার জৈষ্ঠ পুত্র পর পর চতুর্দশ বার ছাপিয়া প্রকাশিত করিয়ছি গভর্নমেন্টের দপ্তরে নিজ নামে কপি রাইট রেজেষ্টরি করিয়াছি। এক্ষনে আমি এই পুস্তক এবং তামর্ম গোলাম চতুর্থ ছিল্লাল; পথাবর্তী ছয়ফল মুলুক, দাকায়েকল, হেপায়েক, রূহনামা, সউতনামা ও ভেলুয়া সুন্দরী ও দারা ছেকান্দর নামা এই সাত খানি পুস্তকের কপি রাইটের সত্ত্ব হবিবি প্রেসের মালিক জনাব মুনশী গোলাম মওলা ছিদ্দিকী সাহেব কেবলাকে, যাবজ্জীবন ও পুরুষানুক্রমে চিরস্থায়ী ও কায়েমী বন্দোবস্ত ছাপিয়া ভোগ দখল করিতে দিয়া মদিনা শরীফে হেজরৎ করিয়া চলিলাম। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1998-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মোহাম্মদ আকবর ও জেবেলমুলুক শামারোখ (পূর্বে প্রকাশিতের পরবর্তী অংশ). (1998). সাহিত্য পত্রিকা, 41(3), 135-162. https://doi.org/10.62328/sp.v41i3.4

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%