মানিক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস

DOI: https://doi.org/10.62328/sp.v35i1.8
Crossmark

Authors

Abstract

মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬) বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিস্ময়কর প্রতিভা;— যাঁর বিপুল জীবনাভিজ্ঞতা, জীবনানুসন্ধিৎসা ও বিজ্ঞানমনস্ক জীবনাগ্রহ মানব-মনস্তত্ত্বের বৈচিত্র্যময় গহন-গভীর ও ব্যঞ্জনাদীপ্ত প্রান্তসমূহ উন্মোচনের ব্যাপারে তাঁর সৃষ্টিশীল লেখনীকে যুগিয়েছে অফুরন্ত শক্তি, আবেগদীপ্ত প্রেরণা ও অজস্র উপাদান। ব্যবসাবৃত্তির অধঃপাত এড়িয়ে, সমগ্র সৃষ্টিশীলতার কাল জুড়ে দারিদ্র ও দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে প্রাণপণ লড়াইয়ে ব্যাপৃত থেকেও মাত্র আটাশ বছরের লেখকজীবনে তিনি-যে আটত্রিশটির অধিক উপন্যাস ও আড়াই শতাধিক গল্প রচনা করতে সমর্থ হন, তার অনেকগুলো কারণের মধ্যে এ-ও একটি কারণ যে, জীবনের সমগ্রতার প্রতি—বিশেষত মানবমনের বিচিত্র ও জটিল অবচেতন ক্রিয়ার প্রতি প্রায়-বাল্যবয়স থেকে এক সূক্ষ্মতর অন্তর্ভেদী শিল্পদৃষ্টি তাঁর নিবদ্ধ ছিল। সুতরাং অন্তর্দৃষ্টির প্রখরতায় যে-বিচিত্র জীবনসত্যের 'সন্ধান তিনি লাভ করেন, জীবিকানির্বাহের তাগিদ ছাড়াও, তা উন্মোচনের এক তীব্র আন্তরগরজ তাঁকে তাড়িত করেছে সবসময়। একজন কথাসাহিত্যিকের, বিশেষত ঔপন্যাসিকের, শিল্পী হিসেবে সার্থকতালাভের প্রাথমিক শর্ত-যে জীবনের সমগ্রতা-সন্ধান, মানিক বন্দ্যোপাধ্যায় যেন সহজাতভাবে তা আয়ত্ত করেছিলেন। ফলে অনিবার্য সৃজন-আবেগে তিনি হয়ে উঠেছিলেন সমাজসতর্ক রাজনীতিসচেতন ও মানবমনস্তত্ত্বসন্ধানী সৃষ্টি-প্রেরণার আন্তরগরজেই জাতীয় ভাবাবেগকে আত্মস্থ করে তিনি জীবনের মৃত্তিকামূলে আমৃত্যু সংলগ্ন থেকেছেন। সৃষ্টির প্রাচুর্যে ভরপুর মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পিসত্তার পরিভ্রমণ-যে তত্ত্ব থেকে তত্ত্বান্তরে, তারও উৎসমূল নিহিত তাঁর এই ব্যতিক্রমধর্মী জীবনাগ্রহে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1991-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মানিক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস. (1991). সাহিত্য পত্রিকা, 35(1), 85-158. https://doi.org/10.62328/sp.v35i1.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%