রবীন্দ্রনাথের শেষ দশকের কাব্য : প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য
Abstract
বিংশ শতাব্দীর প্রথম দেড়দশকে প্রকাশিত রবীন্দ্রনাথের কাব্য কল্পনা (১৩০৭; ১৯০০); নৈবেদ্য (১৩০৮; ১৯০১), খেয়া (১৩১৩; ১৯০৬), গীতিাঞ্জলি (১৩১৭; ১৯১০), চৈতালি (১৩১৯; ১৯১২), স্মরণ উৎসর্গ (১৩২১; ১৯১৪), গীতমাল্য (১৩২১; ১৯১৪), গীতালি (১৩২১; ১৯১৪)। বিংশ শতাব্দীর পালাবদলের চিহ্নযুক্ত প্রথম রবীন্দ্রকাব্য বলাকা (১৩২৩; ১৯১৬)- কবির নোবেল পুরস্কার লাভের পরবর্তী এবং প্রথম মহাযুদ্ধের সমসাময়িক সৃষ্টি। পরবর্তী কাব্য পলাতকা (১৩২৫; ১৯১৮), পূরবী (১৩৩২; ১৯২৫) ও মহুয়া (১৩৩৬; ১৯২৯), রচনা বা প্রকাশের দিক থেকে বলাকা কাব্যের পরবর্তী হলেও ভাবের দিক থেকে পূর্ববর্তী। রাশিয়া ভ্রমণের পরবর্তী রচনা- বনবাণী (১৩৩৮; ১৯৩১), পরিশেষ (১৩৩৯, ১৯৩২), পুনশ্চ (১৩৩৯; ১৯৩২), বিচিত্রিতা (১৩৪০; ১৯৩৩), শেষসপ্তক (১৩৪২; ১৯৩৫), বীথিকা (১৩৪২; ১৯৩৫), পত্রপুট (১৩৪৩; ১৯৩৬), শ্যামলী (১৩৪৩; ১৯৩৬), প্রান্তিক ((১৩৪৪; ১৯৩৮), সেঁজুতি (১৩৪৫; ১৯৩৮) এবং আকাশ প্রদীপ (১৩৪৬; ১৯৩৯) : রবীন্দ্রনাথের চল্লিশের দশকের শুরুতে প্রকাশিত কাব্য নবজাতক, সানাই (১৩৪৭; ১৯৪০), রোগশয্যায় (১৩৪৭; ১৯৪০), আরোগ্য (১৩৪৭; ১৯৪১), জন্মদিনে (১৩৪৭-৪৮; ১৯৪১) এবং এ দশকেই মৃত্যুর পর প্রকাশিত শেষলেখা (১৩৪৮; ১৯৪১), রবীন্দ্র- জীবনের শেষ দশ বছরের কাব্য পুনশ্চ থেকে শেষলেখা (১৩৩৯; ১৩৪৮; ১৯৩২-১৯৪১)। এ পর্যায়ের কাব্যকে উত্তরকাব্য বলা হয়— যা বিভিন্ন দিক থেকে পূববর্তী কাব্য অপেক্ষা স্বতন্ত্র ও বিশিষ্ট—কবির দীর্ঘ জীবনের বিচিত্র অভিজ্ঞতার সারাৎসার। আলোচ্য প্রবন্ধে রবীন্দ্রনাথের জীবনের শেষ দশকের কাব্যের পটভূমিকা ও কিছু বৈশিষ্ট্যের প্রতি আলোকপাত করা হবে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1991 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.