উইলিয়াম গোলডিং-এর উপন্যাসে সমাজ-সচেতনতা

DOI: https://doi.org/10.62328/sp.v35i1.4
Crossmark

Authors

Abstract

উইলিয়াম গোলডিং ১৯১১ সনে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ সনে নোবেল পুরস্কার বিজয়ের মাধ্যমে তাঁর সাহিত্য সৃষ্টির সার্বজনীন স্বীকৃতি ঘটে। গোলডিং-এর প্রথম উপন্যাস লর্ড অব দ্যা ফ্লাইজ। প্রকাশিত হয় ১৯৫৪ সনে। বইটি প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী লেখকের খ্যাতি ছড়িয়ে পড়ে এবং বইটি পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত হয়। গোলডিং মূলত একজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের লেখক। যুদ্ধের প্রেক্ষাপটেই রচিত হয়েছে তাঁর প্রথম এবং শ্রেষ্ঠ উপন্যাস লর্ড অব দ্যা ফ্লাইজ। যুদ্ধের প্রেক্ষাপটে লেখা হলেও যুদ্ধের কোন প্রত্যক্ষ বিবরণ বইটিতে নেই। গোলডিং দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষকের পেশায় নিয়োজিত ছিলেন। সমগ্র ইউরোপ যখন যুদ্ধের ভয়াবহ আবর্তে নিমজ্জিত, গোলডিং তখন শিক্ষকতার পেশা ত্যাগ করে বৃটিশ নৌবাহিনীতে যোগদান করেন এবং নরম্যান্ডি আক্রমণের সময় যুদ্ধ জাহাজ পরিচালনা করেন। যুদ্ধের অভিজ্ঞতা লেখকের চিন্তাধারাকে বিশেষভাবে প্রভাবান্বিত করে এবং মন মানসিকতায় এক বিরাট পরিবর্তন এনে দেয়। যুদ্ধের বিভীষিকা, ধ্বংসলীলা, মানুষের হাহাকার তাঁর মনে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যুদ্ধ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গোলডিং বলেন : When I was young before the war, I did have some airy fairy views about man. But I went through the war and that has changed me. The war taught me different and a lot of others like me.

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1991-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

উইলিয়াম গোলডিং-এর উপন্যাসে সমাজ-সচেতনতা. (1991). সাহিত্য পত্রিকা, 35(1), 45-56. https://doi.org/10.62328/sp.v35i1.4

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%