কবি-সমালোচক মোহিতলাল মজুমদার

DOI: https://doi.org/10.62328/sp.v35i1.1
Crossmark

Authors

Abstract

কবি হিসাবে বিশিষ্ট বলে পরিচিত হবার অনেক আগে থেকেই মোহিতলাল মজুমদার কবিতা লিখে আসছিলেন। ১৯২২-এ প্রকাশিত স্বপনপসারী কাব্যেই তাঁর কবিবৈশিষ্ট্য ফুটে উঠেছিল। তার অনেক আগেই তাঁর কবিতা বেরিয়েছে গিরীন্দ্রমোহিনী দাসী-সম্পাদিত জাহ্নবী, কুলদাপ্রসাদ মল্লিকের বীরভূমি, অমূল্য বিদ্যাভূষণের বাণী, এবং ইন্দ্রপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের মানসী পত্রিকাতে। তখন সাহিত্য-সমালোচনামূলক লেখা তিনি লিখেতেন না। কবিতা ছাড়া তিনি লিখেতেন অনুবাদ-গল্প, এবং কথিকাজাতীয় রচনা। মণিলাল গঙ্গোপাধ্যায়ের ভারতী-তে তিনি লিখতে থাকেন ১৯১৮ থেকে। মোসলেম ভারতে তাঁর কয়েকটি ভালো কবিতা বেরিয়েছিল। ভারতী এবং মোসলেম ভারতের কবিতা দিয়েই তাঁর প্রথম কবিতার বই স্বপনপসারী। ১০৯১০-এ তিনি যখন কলকাতার কোনো ইস্কুলে শিক্ষকতা করতেন তখনই নানা সাহিত্যিক চক্রে তাঁর যাতায়াত ছিল বলে তাঁর সেকালের ছাত্র নীরদ চৌধুরী জানিয়েছেনে। মোহিতলালের কাব্যের ভাষা ও ভঙ্গি লক্ষ করলে বাংলা সাহিত্যের একটি বিশেষ প্রবণতা চোখে পড়ে। এই শতাব্দীর প্রথম দিকে গ্রামের ইস্কুলে পাঠ শেষ করে মোহিতলাল যখন কলকাতায় এসেছিলেন কলেজে পড়তে, তখনও রবীন্দ্র- কাব্যের সঙ্গে তাঁর সাক্ষাৎ পরিচয় হয় নি। সাহিত্যে রবীন্দ্রযুগ এসে গেলেও মোহিতলাল শিক্ষায় বা সাহিত্যে বাল্যকালে রবীন্দ্রযুগকে অনুভব করেন নি। কলেজে ভর্তি হবার পর ইংরেজি সাহিত্যের সঙ্গে তাঁর পরিচয় যখন হয়, সেই সময় তিনি রবীন্দ্র-সাহিত্যের আস্বাদ পেলেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1991-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

কবি-সমালোচক মোহিতলাল মজুমদার. (1991). সাহিত্য পত্রিকা, 35(1), 1-15. https://doi.org/10.62328/sp.v35i1.1

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%