ভাষা আন্দোলন: শিক্ষায় ভাষা পরিকল্পনা

DOI: https://doi.org/10.62328/sp.v35i2.9

Authors

  • জীনাত ইমতিয়াজ আলী University of Dhaka Author

Abstract

মোহাম্মদ মনিরুজ্জামানের সাম্প্রতিক প্রবন্ধগ্রন্থ ‘ভাষা আন্দোলন : শিক্ষায় ভাষা পরিকল্পনা’ (ফেব্রুয়ারি ১৯৯২) প্রকাশিত হয়েছে। দুটি অংশ বা অধ্যায়ে বিন্যস্ত এ সংকলনের প্রথম ভাগে অন্তর্ভূত হয়েছে আটটি নাতিদীর্ঘ প্রবন্ধ: ‘অমর একুশে ফেব্রুয়ারী: একুশের চেতনা’, ‘সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন’, ‘বাংলা প্রচলনে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশনের ভূমিকা’, ‘শিক্ষায় বিদেশী ভাষার স্থান’, আমাদের শিক্ষা পরিকল্পনা ও বাংলা ভাষা’, ‘আমাদের শিক্ষা ও শিক্ষক প্রসঙ্গে’, উন্নয়নশীল দেশে সকলের জন্য শিক্ষা ও ইউনেস্কোর ভূমিকা’। প্রবন্ধগুলি স্পষ্টতই তাঁর ভাষা-পরিকল্পনা, ভাষা - অনুশীলন, মাতৃভাষা সম্পর্কিত তাঁর অন্তঃশীল আবেগ ও শিক্ষার সকল স্তরে বাংলা প্রবর্তন-অভিলাষী অন্তরের ভাষ্য। দ্বিতীয় ভাগ সংযোজন অংশটিতে তিনি পত্রস্থ করেছেন 'বাংলা ভাষা কমিটি (১৯৮৩) রিপোর্ট’। ভূমিকা হিসেবে ‘প্রসঙ্গ কথা: চল্লিশ বৎসর পরে’ পত্রস্থ হলেও তা মূল প্রতিপাদ্যের সঙ্গে অনিবার্যভাবে যুক্ত এবং তা স্বতন্ত্রভাবে উল্লেখের দাবি রাখে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমেই আমরা একটি স্বাধীন জাতিসত্তায় উত্তীর্ণ হয়েছি, স্বীকৃত ও প্রতিষ্ঠিত হয়েছে আমাদের রাষ্ট্রীয় পরিচয়।

ভাষা আন্দোলন: শিক্ষায় ভাষা পরিকল্পনা।। মোহাম্মদ মনিরুজ্জামান ।। আগামী প্রকাশনী, ঢাকা ।। মূল্য: ৬৫ টাকা।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

1992-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ভাষা আন্দোলন: শিক্ষায় ভাষা পরিকল্পনা. (1992). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 35(2), 196-206. https://doi.org/10.62328/sp.v35i2.9