ব্রাহ্মণবাড়িয়ার লোকসাহিত্য

DOI: https://doi.org/10.62328/sp.v35i2.8
Crossmark

Authors

Abstract

লোকসাহিত্য কি এই প্রসঙ্গে ডঃ মুহম্মদ এনামূল হক লিখেছেন-“গোড়াতেই বলিয়া রাখা ভাল, লোক- সাহিত্যকে আলোচনার সাহায্যে বুঝানো সম্ভব নহে।” তবে তিনি একথাও বলেছেন যে, একে জানতে হলে সেই গ্রামীণ পরিবেশে ফিরে যেতে হবে। তার মতে-“ইহার রস গ্রহণ ও দান করিতে হইলে, স্বাভাবিকভাবে রসের সহিত রসনার যোগ সাধন করিতে হইবে।” লোকসাহিত্যের সংজ্ঞা নিয়ে বহু মতামত চালু রয়েছে। তবে এ সম্পর্কে সাধারণভাবে বলা যায়- “বস্তুতঃ ইহা মুখে মুখে রচিত এবং যুগ যুগ ধরে কাব্য রসিকদের মধ্যেই সংরক্ষিত হয়ে আসছে”। ডঃ আশরাফ সিদ্দিকী বলেন, “লোকসাহিত্যের সাধারণ সংজ্ঞাই হল যা লোক মুখে প্রচলিত -”। লোকসাহিত্যে ছড়া, ধাঁধা, প্রবাদ, লোকসংগীত, লোকগীতিকা, লোককাহিনী বিবিধ অংশ জুড়ে আছে। এগুলোর মধ্যে রয়েছে গ্রাম বাংলার জীবন উত্থিত সঞ্জীবনী সুধা। সারা দেশের লোকসাহিত্যের নিরিখে ব্রাহ্মণবাড়িয়া নামটিও সবিশেষ উল্লেখযোগ্য। এই জেলার লোক প্রধানত কৃষিজীবী। তাছাড়া চাকুরে, ব্যবসায়ী, শ্রমিক, কামার, কুমার, তাঁতী, জেলে ইত্যাকার পেশার লোকও এখানে রয়েছে। এখানে লোকজীবনের যে ধারা অব্যাহত তা সহজ, সরল, অনাড়ম্বর ও ঐতিহ্যমণ্ডিত।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1992-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ব্রাহ্মণবাড়িয়ার লোকসাহিত্য. (1992). সাহিত্য পত্রিকা, 35(2), 173-198. https://doi.org/10.62328/sp.v35i2.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%