জীবনানন্দ দাশ : তাঁর কবিতাচিন্তা

DOI: https://doi.org/10.62328/sp.v35i2.5
Crossmark

Authors

Abstract

সমকালে ঈষৎ উপেক্ষিত, কিন্তু পরবর্তী সময়পর্বে অনিঃশেষ শৈল্পিক মহিমায় বাঙালি পাঠককুল যার কবিতার দ্বারা সৃষ্ট- আলো পৃথিবীর সন্ধান পেয়েছেন, তিনি জীবনানন্দ দাশ (১৮৯৯- ১৯৫৪)। আর ওই উপেক্ষাই, সম্ভবত, আত্মরচিত কবিতা সম্পর্কে বোঝাবার গরজে কাব্যতাত্ত্বিকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে তাঁকে। প্রমথ চৌধুরীকেও আবার গদ্য রচয়িতা হিসেবে যে রবীন্দ্রনাথের 'এক পংক্তি ওপরে স্থান দেন, সেও তো ওই প্রলোভনে: 'ধূসর পাণ্ডুলিপি সম্বন্ধে আপনার সমালোচনা সবচেয়ে মূল্যবান জিনিস হবে'। জীবনানন্দের লক্ষ্য ছিল না কবিতা ছাড়া অন্য কিছু রচনার, তাগিদ ছিল শুধু 'কবিতা লেখার, কবিতা ভালো করে লেখা হলো কিনা তারও তাগিদ’। কিন্তু নিজের যুগটা ' ক্ষয়ে নিপতিত, হতাশ, কৃশ-সমালোচনায় অসুস্থতার ছাপ পড়েছে', 'অশিক্ষিত পটু ছায়া'য় বিবর্ণ; ফলে কবিতা সম্পর্কে কিছু ‘আলোচনা’ লিখে ‘কবিতাশরীর ও তার অন্তর সম্পর্কে যতদূর সম্ভব পরিষ্কার একটা সূত্র পাঠককে ধরিয়ে দিতে চেষ্ঠা করেছেন তিনি।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1992-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

জীবনানন্দ দাশ : তাঁর কবিতাচিন্তা. (1992). সাহিত্য পত্রিকা, 35(2), ১১৩-১৪০. https://doi.org/10.62328/sp.v35i2.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%