চাঁদ সদাগরের লাঠি ও হজরত মুসার আষা
Abstract
বাঙালীর জাতীয় কাব্য বলে অভিহিত মনসামঙ্গলের কেন্দ্রীয় চরিত্র চাঁদ সদাগরের হাতে সব সময় একটি লাঠি থাকে। সেই লাঠিকে সাপের দেবী মনসার বড় ভয়! দেবীর ইচ্ছা যে, সদাগর তার পূজা করুক; কিন্তু লাঠির ভয়ে দেবী সদাগরের কাছে আসতে সাহস করে না। একবার নাগালে আসায়, চাঁদ লাঠির আঘাতে দেবীর কোমর ভেঙে দিয়েছিলেন। শেষ পর্যন্ত সদাগর পূজা করতে বাধ্য হলেও তার হাতে লাঠি থাকা অবস্থায় পূজার ফুল গ্রহণ করার জন্য মর্তে অবতরণ করতে দেবী রাজী হননি। দেবীর আতংক বুঝতে পেরে চাঁদ লাঠি দূরে ফেলে দিলে দেবী পূজা গ্রহণ করেন ও আশীর্বাদ জানান। বিভিন্ন কবির কাব্যে সদাগরের লাঠি বিভিন্ন নামে পরিচিত। বরিশাল এলাকার কবি বিজয় গুপ্ত বলেছেন ' হেতাল বাড়ি।’
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1991 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.