বিমূর্ত শিল্প : সাহিত্য

DOI: https://doi.org/10.62328/sp.v35i2.1
Crossmark

Authors

Abstract

কোন দার্শনিক মনীষী বলেছেন: স্রষ্টা যা সৃষ্টি করতে লজ্জা বোধ করেননি তার প্রকাশে মানুষের এত লজ্জার কারণ কি! কথাটা অনেকবার ভেবে দেখেছি, কূল-কিনারা পাইনি। কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি হাইকোর্ট এবং কার্জন হলের মাঝখানের মহাসড়কটির পা-পথে একট মেয়ে শুয়ে থাকে। হয়ত অভাবী। ক্ষুধার তাড়নায় ভিক্ষার একটি পদ্ধতি হিসেবে এটি বেছে নিয়েছে। কিন্তু হাইকোর্টের সিংহদ্বার থেকে বেশ দূরে। তাই মনে হয়, হাইকোর্ট মাজার- কেন্দ্রিক পাগলদের অন্যতমা নয়। কথাটা এত বেশি রসিয়ে বলার কারণ ছিল না। কারণ এ দৃশ্য আমাদের দেশে নতুন নয়, বিচিত্রও নয়। অত্যন্ত সাধারণ। কিন্তু দৃশ্যটির অবতারণা অন্য একটি কারণে। মেয়েটির বয়স পঁচিশের উপর হবে না। অন্তত তার দেহে তাই বলে। ক্ষুধায় হাড় জিরজিরও নয়, মোটামুটি নাদুস-নুদুস। রং ফর্সা নয়, আবলুশ কাঠের মতও নয়। সাদার সঙ্গে ছাই মিশ্রিত। সর্বাঙ্গে তার বিন্যস্ত ভস্ম কিংবা ধুলা-মাখা, বোধ করি কেশেও। প্রথম দৃষ্টিতেই বুঝা যাবে হয় পাগল, নয় দুস্থ। সুতরাং একবার দেখেই দিবার হ'লে দিয়ে দিবেন, নয় চলে যাবেন, দ্বিতীয়বার তাকাতে পারবেন না।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1992-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বিমূর্ত শিল্প : সাহিত্য. (1992). সাহিত্য পত্রিকা, 35(2), ১-৩০. https://doi.org/10.62328/sp.v35i2.1

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%