আবদুল হাকিম : কবি ও কাব্য || আবদুল হাকিম রচনাবলী
Abstract
ড: রাজিয়া সুলতানা৷৷ আবদুল হাকিম : কবি ও কাব্য৷ প্রকাশক : বাংলা একাডেমী বৈশাখ ১৩৯৪, মে, ১৯৮৭। পৃষ্ঠা সংখ্যা : ৮+২২৭৷ মূল্য ৭৫ টাকা মাত্র।
ড: রাজিয়া সুলতানা সম্পাদিত৷৷ আবদুল হাকিম রচনাবলী। প্রকাশক: ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। জুলাই ১৯৮৯, পৃষ্ঠা ৫৩৬, মূল্য ৫০০ টাকা। আবদুল হাকিম : কবি ও কাব্য ড: রাজিয়া সুলতানা প্রণীত একটি গবেষণা গ্রন্থ। ১৯৮৭ খ্রীস্টাব্দের মে মাসে গ্রন্থটি বাংলা একাডেমী থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় পরবর্তী কালে, ১৯৮১ খ্রীষ্টাব্দের জুলাই মাসে, ড: রাজিয়া সুলতানার ই সম্পাদিত আবদুল হাকিম রচনাবলী প্রকাশিত হয়। 'রচনাবলী' প্রকাশ করেন ঢকা বিশ্ববিদ্যালয়। এই দুটি গ্রন্থ মিলিয়ে পাঠ করলে, যে আবদুল হাকিমকে আমরা পাই, তাঁর জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে একটি সুনির্দিষ্ট স্থান ছেড়ে দিতে হয়। আবদুল হাকিম এতদিন সাধারণ্যে, চারটি বিশিষ্ট চরণের কবি হিসেবেই পরিচিত হয়ে আসছিলেন। বাংলা ভাষার চর্চা ও গুরুত্ব নির্দেশ করতে গিয়ে এই চারটি চরণ ব্যাপকভাবে উদ্ধৃত হয়ে থাকে :
যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী
সে সব কাহার জন্ম নির্ণয় না জানি
দেশী ভাষা বিদ্যা যার মনে না যুয়ায়
নিজ দেশ ত্যাগি কেহ্নে বিদেশে না যায়
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1992 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.