মুহম্মদ আবদুল হাই : জীবন ও সাধনা
Abstract
মুহম্মদ আবদুল হাই ১৯১৯ সালের ২৬শে নভেম্বর বুধবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার মরিচা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল গনি, মায়ের নাম ময়মুন্নেসা খাতুন। মুর্শিদাবাদের পীর হজরত শাহ চাঁদের বংশধর জনাব আবদুল গণি রাজশাহীর কেরেশা গ্রামে একটি স্কুলে শিক্ষকতা করতেন। মুহম্মদ আবদুল হাই তাঁর জন্মস্থান মরিচা গ্রামের নিকটবর্তী বর্ধনপুর জুনিয়ার মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন। ১৯৩২ সালে কৃতিত্বের সঙ্গে জুনিয়ার মাদ্রাসার পাঠ সমাপ্ত করে তিনি রাজশাহী হাই মাদ্রাসায় ভর্তি হন এবং তাঁর বড় ভাই অবদুস আজিজের 'কাছে থাকতে শুরু করেন।' তিনি ১৯৩৬ মাসে উচ্চ মাদ্রাসা পরীক্ষায় (প্রবেশিকা) প্রথম বিভাগে পঞ্চম স্থান অধিকার করেন এবং ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হন। ইন্টারমিডিয়েট পরীক্ষার (১৯৩৮) তিনি প্রথম বিভাগে ষষ্ঠ স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে ১৯২১ সালেই সংস্কৃত ও বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই বিভাগে বাংলার একমাত্র লেকচারার ছিলেন মুহম্মদ শহীদুল্লাহ্। মুহম্মদ শহীদুল্লাহ্ ১৯২৮ সালে সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করে বিভাগে ফিরে আসেন। ১৯৩৭ সালের ১৬ই আগষ্ট সংস্কৃত থেকে পৃথক হয়ে স্বতন্ত্র অস্তিত্বে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ এই নবসৃষ্ট বিভাগের রীডার ও অধ্যক্ষের পদে নিযুক্ত হন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর প্রেরণায় ১৯৩৮ সালে বাংলা বিভাগে প্রথম বর্ষ অনার্স শ্রেণীতে ভর্তি হন মুহম্মদ আবদুল হাই। মুহম্মদ আবদুল হাই ১৯৪১ সালে বি, এ. অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় এবং ১৯৪২ সালে এম. এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1992 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.