বাস্তবতাবাদী আন্দোলন

DOI: https://doi.org/10.62328/sp.v35i3.9
Crossmark

Authors

Abstract

উনিশ শতকের মধ্যভাগে ফ্রান্সে দেখা দেয় বাস্তবতাবাদী আন্দোলন। বাস্তবতাবাদী আন্দোলনের সূচনা করেন একগোত্র চিত্রশিল্পী। ১৮৫৫ খ্রিষ্টাব্দে চিত্রশিল্পী গুস্তাভ করবে (Gustave Courbet) তাঁর একক চিত্রপ্রদর্শনীর প্রবেশ পথের দরোজায় Du Realisme লেখা কাগজ ঝুলিয়ে দেন, এবং তারপর থেকেই শব্দটি একটি জনপ্রিয় শ্লোগানে পরিণত হয়। ১ Realism শব্দটির উদ্ভব res ধাতু থেকে, যার অর্থ বস্তু বা জিনিস। হ্যারিলেভিন তাই 'রিয়ালিজম' শব্দটির পরিবর্তে ব্যবহার করেছেন Chosisme Thingism প্রভৃতি শব্দ। ২ ‘রিয়ালিজম' শব্দটি সাহিত্যে সর্বপ্রথম প্রয়োগ করেন জার্মান লেখক শিলার এবং ফ্রেডরিখ শ্লেগেল। ১৭৯৭-এ একটি অপ্রকাশিত নোটবুকে উপন্যাস প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শ্লেগেল বলেন, 'This realism is based on its nature'। শ্লেগেল Tick-এর সমালোচনা প্রসঙ্গেও 'রিয়ালিজম' শব্দটি প্রয়োগ করেন। তিনি বলেন Tick- এর মধ্যে 'Matter, Realism and philosophy'- র অভাব রয়েছে। ১৭৯৮ খ্রিষ্টাব্দে গ্যেটেকে লেখা একটি চিঠিতে শিলার বলেন, 'Realism cannot make a poet'। ফরাশিদের সাহিত্যিক প্রবণতা নির্দেশ করতে গিয়ে শিলার এ শব্দটি ব্যবহার করেন। তিনি ফরাশিদের সাহিত্যিক প্রবণতা প্রসঙ্গে বলেন, 'তাঁরা যতটা ভাববাদী তার চেয়ে বেশি বাস্তবতাবাদী।' ১৮০০ খ্রিষ্টাব্দে একটি প্রবচনে শ্লেগেল মন্তব্য করেন, 'there is not true realism except in poetry'। শ্লেগেল এবং শিলিং-এর বহু রচনায় বাস্তবতা বিষয়ক এরকম বহু মন্তব্য পাওয়া যায়। তাঁরা প্রত্যেকে বাহ্যবাস্তবতা বোঝাতেই শব্দটি ব্যবহার করেছেন; নির্দিষ্ট কোনো রচনারীতি কিংবা ধারা বোঝাতে নয়। ফ্রান্সে এই শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৮২৬ খ্রিষ্টাব্দে।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1992-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাস্তবতাবাদী আন্দোলন. (1992). সাহিত্য পত্রিকা, 35(3), 155-179. https://doi.org/10.62328/sp.v35i3.9
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০