সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র উজানে মৃত্যু

DOI: https://doi.org/10.62328/sp.v35i3.8
Crossmark

Authors

Abstract

গভীর স্বজাতি নিষ্ঠা, এ দেশীয় সমাজসংগঠন ও সমাজবিকাশ সম্পর্কিত অখণ্ড ধারণা, অধ্যয়ন ও অভিজ্ঞতা-সূত্রে অর্জিত পাশ্চাত্য-সমাজবোধ এবং ধনবাদী সমাজ-শৃঙ্খলে বন্দি মানুষের নৈঃসঙ্গ্য, শূন্যতা ও যন্ত্রণাকে আত্মস্থকরণ ও প্রকাশবৈচিত্র্যের মাঝেই সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র প্রাণচঞ্চল শিল্পিসত্তার মৌল পরিচয়। পারিবারিক বৃত্তে নিঃসঙ্গ জীবনযাপনের ফলে তিনি স্বদেশের মৃত্তিকামূলে স্বাভাবিকভাবে শিকড়সঞ্চারী হতে পারেননি। উত্তর-যৌবনে চাকরি-সূত্রে স্বদেশ ও স্বজন থেকে বিযুক্ত হয়ে প্রবাসে অবস্থানের ফলে তাঁর শূন্যতাবোধ হয়েছে আরও গভীর ও প্রগাঢ়। সৈয়দ ওয়ালীউল্লাহ্ সৃষ্টিকর্মে যে-সব অনিকেত চরিত্রের সন্ধান মেলে তাদের সেই বিচ্ছিন্ন চেতনার উৎস তাঁর জীবন-বাস্তবতা। সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র মতে, মানুষ মূলত বিচ্ছিন্ন এবং শিল্পবিপ্লব ও মহাযুদ্ধ-পরবর্তীকালে মানুষের এই কেন্দ্রবিমুখি অনুভূতি হয়েছে আরও প্রবল। কিন্তু নৈরাশ্যের অন্ধকারে নিমজ্জিত হওয়ার মধ্যে তিনি সার্থকতা খোঁজেননি। সমাজের জ্ঞানবান ও প্রাজ্ঞ প্রতিনিধি হিসেবে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সীমাবদ্ধতা অতিক্রমণের মধ্যেই খুঁজে পেয়েছেন তাঁর শিল্পী-চৈতন্যের সার্থকতা। ইয়োরোপীয় অস্তিত্ববাদী দর্শন তাঁর এই স্বাতিক্রমণ প্রচেষ্টাকে দিয়েছে তাত্ত্বিক এক স্বতন্ত্র প্রেরণা। সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র সৃষ্টিজগতের তিন উজ্জ্বল এলাকা তাঁর ছোটগল্প, উপন্যাস ও নাটক। অন্যকথায়, সৈয়দ ওয়ালীউল্লাহ্ প্রথমে গল্পকার, মধ্যপর্বে ঔপন্যাসিক এবং অন্তিম পর্যায়ে নাট্যকার।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1992-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র উজানে মৃত্যু. (1992). সাহিত্য পত্রিকা, 35(3), 147-154. https://doi.org/10.62328/sp.v35i3.8
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০