'চিহ্ন' এবং 'ঝড় ও ঝরাপাতা’
Abstract
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের (১৮৯৮-১৯৭১) ঝড় ও ঝরাপাতা (নভেম্বর ১৯৪৬)১ এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের (১৯০৮-৫৬) চিহ্ন (জানুয়ারি ১৯৪৭) উপন্যাস সমসাময়িক ঘটনা অবলম্বনে রচিত। উপন্যাস-দুটির পটভূমি হিসেবে ক্রিয়াশীল ১৯৪৫ সালের নভেম্বরে আজাদ হিন্দ ফৌজ দিবস উপলক্ষে এবং ১৯৪৬এর ফেব্রুয়ারিতে আজাদ হিন্দ ফৌজ সদস্য রসিদ আলির দণ্ড মওকুফ ও মুক্তির দাবিতে কলকাতায় সংঘটিত জনবিদ্রোহের উত্তাল ঘটনাবলি। তারাশঙ্কর এবং মানিক উভয়ে তখন বাংলা উপন্যাস সাহিত্যে স্বনামখ্যাত। রাজপথের অভ্যুত্থানমূলক গণলড়াইকে কেন্দ্র করে উভয়েই উপন্যাস রচনার ক্ষেত্রে নতুন টেকনিক অবলম্বন করেছেন। সমকালীন কলকাতার জীবন-আলোড়ন কিংবা সমসাময়িক ঘটনা নিয়ে উপন্যাসসৃষ্টির ক্ষেত্রে উভয়েরই ছিল পূর্ব অভিজ্ঞতা। তবু বাস্তব ঘটনাবৈচিত্র্যকে উপন্যাসের প্লটে রূপান্তরসাধন, গঠনবিন্যাস, চরিত্রচিত্রণ, রসপরিণাম প্রভৃতি ক্ষেত্রে দুটি উপন্যাসের মধ্যে ব্যবধান কম নয়। তবে দুজন ঔপন্যাসিকের সৃজনশক্তির ভিন্নতার চেয়েও তাঁদের পৃথক পৃথক জগৎ-বিশ্বাস, শ্রেণী-অবস্থান, রাজনৈতিক আদর্শ-সংযোগ এবং সর্বোপরি জীবনদর্শন এই তারতম্যের বড়ো কারণ।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1992 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.