সত্যেন সেনের ঐতিহাসিক উপন্যাস
Abstract
প্রগতিশীল জীবনদৃষ্টি, সমাজ-রাজনীতি ও ইতিহাসমনস্ক বিষয় চেতনা বাংলাদেশের উপন্যাসের ধারায় সত্যেন সেন (১৯০৭-১৯৮১)-কে বৈশিষ্ট্যচিহ্নিত করেছে। ব্যক্তি-জীবনের সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার সাথে তিনি অধীত জ্ঞানের সমন্বয় সাধনে সক্ষম হয়েছিলেন। মার্কসীয় বিশ্বদৃষ্টি ও শ্রেণী-সংগ্রামের আবহমান ইতিহাসবোধ তাঁর সৃষ্টিশীল চেতনাকে করেছে নবমাত্রিক ও স্বতন্ত্র। বিভাগোত্তর উপন্যাসের রোম্যান্স ও রোম্যান্টিকতামুখী ইতিহাস-অন্বেষা তাঁর সৃষ্টিকর্মে বস্তুনিষ্ঠ অনুধ্যানের বিষয়ে পরিণত হয়। বাঙালি জাতির রাজনৈতিক সংগ্রামের গৌরবময় অতীত ও বর্তমানকে তিনি বিশ্বজনীন চেতনাপ্রবাহের সাথে সমন্বিত করেছেন। ইতিহাসকে বিভিন্ন জাতির লিপিবদ্ধ ঘটনাবলীর মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের লোকজীবন, লোকবিশ্বাস, লোক-ইতিহাস এবং মিথ-পুরাণের বিচিত্র ধারায় সঞ্চারিত করেছেন তিনি। তাঁর উপন্যাসে ইতিহাস, মিথ্ কিংবা পুরাণ উপকরণ মাত্র; কিন্তু বিষয়ভাবনার মূলে বিদ্যমান মানুষের অস্তিত্বকামী, সংগ্রামশীল জীবনের আদি-অন্তব্যাপ্ত গতিপ্রবাহ একটি জাতির সামাজিক-রাজনৈতিক ঘটনাধারার সাথে সম্পৃক্ত হয়েই কোনো সৃষ্টিশীল মানসের বিকাশ ও রূপান্তর ঘটে। এবং শিল্পের প্রত্যয় ও প্রকরণে সূচিত হয় অবস্থানুগ ব্যঞ্জনা। ১৯৪৭ সালের ভারত বিভাগ ও তার পরবর্তী সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের শিল্পি মানসকে করেছিলো দ্বন্দ্বজটিল ও দ্বিধারক্তিম। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের রক্তিম উত্তরণে ঔপন্যাসিকের মধ্যে স্বপ্ন ও সম্ভাবনার নবদিগন্ত উন্মোচিত হলেও ১৯৫৮ সালের সামরিক শাসন সেই গতিকে করে বাধাগ্রস্ত। সমকালীন সমাজ ও জীবন থেকে দূরবর্তী পটভূমিকে আশ্রয় করে উপন্যাস রচনায় শিল্প- মনস্তত্ত্ব উল্লিখিত সমাজসত্যের গভীরেই নিহিত।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1992 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.