আরবী কাব্যসাহিত্যে আধুনিকতা

DOI: https://doi.org/10.62328/sp.v35i3.5
Crossmark

Authors

Abstract

আরবী কবিতায় আধুনিক চিন্তাধারা প্রবর্তনের প্রচেষ্টা ব্যাপকভাবে শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ থেকে। অতঃপর বিংশ শতাব্দীতে বিশ্বযুদ্ধের ফলে আরব জগতের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কবিতার ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন সাধিত হয়। কবিতার বর্ণনাকৌশল, উপমা, আঙ্গিক-গঠন— সবক্ষেত্রেই নতুন চিন্তাধারার সমাবেশ ঘটতে লাগলো। পুরাতন যুগের কস্বীদা, গযল ও গানের পরিবর্তে রচিত হতে থাকে। ট্রিওলেট, সনেট এবং সম্পূর্ণ নতুন আঙ্গিকের খণ্ড কবিতা। আরবী কবিতার এত পরিবর্তন এবং উন্নতি সত্ত্বেও শব্দবিন্যাসের দিক দিয়ে এর তেমন কোন উন্নতি হয়নি। বরং সেকেলে কাব্য ধারাকেই সে আঁকড়ে রেখেছে। মিশরীয়দের মধ্য থেকে সর্বপ্রথম যাঁরা আরবী সাহিত্য আধুনিকীকরণে আত্মনিয়োগ করেন তাঁদের নামের তালিকা নিম্নে দেয়া হলো :  শেখ হাসান আক্তার (মৃত, ১৮৩৩), সাইয়েদ আলী দারবীশ (মৃ. ১৮৫৩), আব্দুল্লাহ পাশা ফিকরী (মৃঃ ১৮৮৯), আইশা তাইমুর (১৯৪০-১৯০২), মুহাম্মদ তাইমুর-(জন্ম-১৮৯২),মাহমুদ সামী আল বারুদী (১৮৩৯-১৯০৪), খলীল মাতৃরান (১৮৭২-১৯৪৯), আহমদ শাওকী (১৮৬৬-১৯০৪), আল আখরাস (১৮০৫-১৮৭৩), নাসিফ ইয়ামিজী (১৮০০-১৮৭১)

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1992-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আরবী কাব্যসাহিত্যে আধুনিকতা. (1992). সাহিত্য পত্রিকা, 35(3), 71-81. https://doi.org/10.62328/sp.v35i3.5
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০