বাংলা ছোটগল্প, এই সময়
Abstract
গল্পকার রবীন্দ্রনাথ বাংলা ছোটগল্পের যে রাজপথ নির্মাণ করেছিলেন সে পথে গত একশ বছরে কখনই পদাতিকের অভাব হয়নি। তবু স্বৈরবৃত্ত কাল ও পরির্তমান জগতে বাংলা ছোটগল্পের পালাবদল ঘটে বারেবারেই। এই পালাবদলের কথা লিখেছিলাম কালের পুত্তলিকা : বাংলা ছোটগল্পের নব্বুই বছর ১৮৯১-১৯৮০ (১৯৮২) গ্রন্থে। কিন্তু গত দশ-বারো বছরে গল্পের স্রোত বহে চলেছে, নতুন নতুন বাঁক দেখা দিয়েছে সেই প্রবাহে, ভেসে উঠেছে জীবনের নতুন চর, শোনা গেছে নতুন মানুষের কণ্ঠস্বর। আজ আর বাংলা ছোটগল্পের প্রেরণাদাতা রবীন্দ্রনাথ নন, যদিও তিনি গঙ্গোত্রী। তাঁর গল্প থেকেই বাংলা ছোটগল্পের যাত্রা শুরু, তবু সেই প্রথম প্রেরণাদাতার শরণ ছেড়ে বাংলা গল্প অনেকদূর এগিয়েছে। রবীন্দ্রনাথ-শরৎচন্দ্র-ত্রৈলোক্যনাথ-প্রভাতকুমার-প্রমথ চৌধুরী পেরিয়ে বাংলা ছোটগল্পের স্রোত চলেছে নতুন পথে। তারাশংকর ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম আর কল্লোল গোষ্ঠী, প্রবাসী-ভারতবর্ষ-বিচিত্রা-শনিবারের চিঠি গোষ্ঠী পেরিয়ে দ্বিতীয় বিশ্বসমরকালে বাংলা গল্প বিচিত্র বাঁক নিয়েছে। এক ঝাঁক নতুন গল্প লেখক এসেছিলেন- নারায়ণ-নরেন্দ্রনাথ-সন্তোষকুমার-সমরেশ-জ্যোতিরিন্দ্র -রমাপদ বিমল-কর-নবেন্দু-ননী ভৌমিক-সুশীল জানা-বারীন্দ্রনাথ দাস, প্রাণতোষ ঘটকেরা। পরেপরেই এসেছিলেন সুবোধ ঘোষ-জগদীশ গুপ্ত— গজেন্দ্র মিত্র - সুমথ ঘোষ-আশাপূর্ণা দেবীরা। আর এসেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়, যাঁর নতুন দৃষ্টিভঙ্গি আমাদেরকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। তাঁর সহযাত্রী জগদীশ গুপ্ত আর সুবোধ ঘোষ। এই তিন গল্প লেখকই প্রত্যক্ষের আড়ালে জীবনের যে জটিলতা, রহস্যময়তা, স্ববিরোধিতা, তাকে জানতে চেয়েছিলেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1992 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.