শামসুর রাহমানের রৌদ্র করোটিতে কাব্যে বোদলেয়ারের প্রভাব

DOI: https://doi.org/10.62328/sp.v59i3.2
Crossmark

Authors

Keywords:

Abstract

পঞ্চাশের দশকের কবি শামসুর রাহমান তাঁর রৌদ্র করোটিতে কাব্যে জীবনবোধের উচ্চারণে, আত্মপ্রতিকৃতি নির্মাণে, নগরজীবন রূপায়ণে এবং প্রতীক-উপমা-শব্দানুষঙ্গ ব্যবহারে অনন্য। এ ক্ষেত্রে কাব্যজীবনের প্রথম দিকে তিনি আধুনিক কবিতার পুরোধা বোদলেয়ার দ্বারা প্রভাবিত ছিলেন। পশ্চিমি কবিদের নগরচেতনা, নেতিবাদ ও সৌন্দর্যভাবনা এবং তিরিশি কবিদের কবিতা পঠনপাঠন-জাত আধুনিকতার বোধ বাংলাদেশের পঞ্চাশ-ষাট দশকের কবিদের আপ্লুত করে। সেই সঙ্গে নির্মীয়মাণ ঢাকার আধা পুঁজিবাদী, আধা সামন্তবাদী সমাজ ও মানুষ, সমাজের অবক্ষয়, এলিট শ্রেণি এবং ছিন্নমূল মানুষের প্রবল অর্থনৈতিক ব্যবধান, পঞ্চাশ-ষাট দশকের রাষ্ট্রনৈতিক অস্থিরতাও তাঁদের কাব্যমানসে নিদারুণ এক অভিঘাতের জন্ম দেয়। শামসুর রাহমান তাঁর প্রথম দিকের কাব্যে অন্তর্ঘাতময় সময়ের এই স্বরকে ধারণ করেছেন। কবির প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে এবং রৌদ্র করোটিতে কাব্যের কবিতাগুলোতে সমকালীন এই অন্তর্ঘাতের চিহ্ন ছড়িয়ে আছে বিচিত্র মাত্রায়, যে মাত্রা নির্মাণে তিনি পাশ্চাত্যের কবি বোদলেয়ারের কাব্যচেতনা দ্বারা দারুণভাবে প্রভাবিত হন। রাহমান কোন পটভূমি ও পরিপ্রেক্ষিতে বোদলেয়ারের কাব্যবোধ আত্মস্থ করলেন এবং তাঁর মানসচেতনায় গভীরভাবে ধারণ করলেন, সে বিষয়টির উন্মোচনই বর্তমান প্রবন্ধের অন্বিষ্ট।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2025-04-30

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

শামসুর রাহমানের রৌদ্র করোটিতে কাব্যে বোদলেয়ারের প্রভাব. (2025). সাহিত্য পত্রিকা, 59(3), 29-52. https://doi.org/10.62328/sp.v59i3.2
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০