চর্যাপদের সংগীত-পুনর্জাগরণ-ভাবনা : ‘ডমরু বাজই বীর নাদে’

DOI: https://doi.org/10.62328/sp.v55i1.10
Crossmark

Authors

Abstract

বাংলা সাহিত্যের প্রায় সকল শাখা — অনুবাদসাহিত্য, রাধা-কৃষ্ণকীৰ্ত্তন, বৈষ্ণবপদাবলি, চৈতন্যচরিত সাহিত্য, মঙ্গলকাব্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, পুথি সাহিত্য কমবেশি আজও গ্রামবাংলার আনাচে-কানাচে সংগীতরূপে পরিবেশিত হয়, নাট্যরূপে-নাট্যগীতরূপে অভিনীত হয়; শুধু ব্যতিক্রম একটি ধারা চর্যাপদ, যার জনসম্পৃক্ত কোনো পরিবেশনা নেই; অথচ তারও সাংগীতিক, নাট্যিক, সাধনতাত্ত্বিকরূপ থাকতে পারতো। কেননা চর্যাপদ-ই ছিল বাংলা সাহিত্য-সংস্কৃতির এ পর্যন্ত প্রাপ্ত প্রথম নমুনা। তবে চর্যাগীতি প্রাপ্তির পর থেকে চর্যার জীবন-দর্শনকে কেন্দ্র করে কিছু সৃজনশীল উপন্যাস, নাটক ইত্যাদি রচনার প্রচেষ্টা দেখা যায়। এর গীত-সম্ভাবনা নিয়েও নানাধরনের আয়োজন পরিলক্ষিত হয় । গীত-সম্ভাবনার ধারা বর্তমানে কীভাবে, কোন পরিসরে চর্চিত হচ্ছে, সেই চর্চার পেছনে কী ধরনের সমস্যা রয়েছে তা আলোচনা করা এ প্রবন্ধের উদ্দেশ্য। একই সাথে চর্যাগানের পুনর্জাগরণ সম্ভাবনা কতটুকু তাও এ প্রসঙ্গে বিচাৰ্য৷ 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2017-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

চর্যাপদের সংগীত-পুনর্জাগরণ-ভাবনা : ‘ডমরু বাজই বীর নাদে’ . (2017). সাহিত্য পত্রিকা, 55(1), ১৫১-১৬০. https://doi.org/10.62328/sp.v55i1.10

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%