কবি ভারবি ও তাঁর কাব্য
Abstract
কালিদাসের যুগে সংস্কৃত সাহিত্যজগতে পদ্যকাব্যের ধারায় যে কয়জন প্রথিতযশা কবি তাঁদের কবি-প্রতিভার মৌলিকত্বে সংস্কৃত সাহিত্যকে ঋদ্ধ করেছেন, কবি ভারবি তাঁদের অন্যতম। কাব্যশিল্পের সৌন্দর্যে ভারবি- বিরচিত অমর কাব্য কিরাতার্জনীয়ম্ সংস্কৃত সাহিত্যের ইতিহাসে একখানি কালজয়ী মহাকাব্য। এই কাব্যে আঠারটি সর্গ রয়েছে। মহভারত-এর বন- পর্বের অন্তর্গত একটি ক্ষুদ্র কাহিনী এই মহাকাব্যের উৎস। মহাশিবপুরাণ-এ এই কাহিনী আছে। কিরাতার্জনীয়ম্ অলঙ্কারশাস্ত্রসম্মত মহাকাব্য। কাব্যের নায়ক সদ্বংশজাত ক্ষাত্রবীর অর্জুন। এর অঙ্গীরস বীররস, তার সাথে শান্তরস অঙ্গরস হিসাবে রয়েছে। ভারবি একটি মাত্র কাব্য রচনা করেছেন, কিন্তু একটি কাব্যেই তাঁর কাব্য প্রতিভার সার্থক রূপায়ণ ঘটেছে। সেজন্য সাহিত্য-সমালোচক ও পণ্ডিতবর্গের কাছে কিরাতার্জনীয়ম্ কাব্য আদরের বস্তু হয়ে রয়েছে। পণ্ডিত কীথ সাহেবের মতে, কাব্যজগতে কালিদাসের পরেই ভারবির নাম সসম্মানে উচ্চারিত হতে পারে। বামন, আনন্দবর্ধন, মহিমভট্ট, মম্মট, ভোজ, বিশ্বনাথ প্রমুখ আলঙ্কা- রিকেরা তাঁদের গ্রন্থে কিরাতার্জনীয়ম্ কাব্য থেকে উদ্ধৃতি দিয়েছেন। এই কাব্যটি যে বহুযুগ ধরে সম্মানের আসনে প্রতিষ্ঠিত ছিল, এ থেকেই তা প্রমাণিত হয়। এরূপ প্রসিদ্ধি আছে যে মহাকবি মাঘ কিরাতার্জনীয় ম্ কাব্যকে বহু অংশে অনুকরণ করে তাঁর শিশুপালবধম্ মহাকাব্য রচনা করেছেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1992 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.