রবীন্দ্রনাথের ঐতিহাসিক উপন্যাসে মুসলিম প্রসঙ্গ

DOI: https://doi.org/10.62328/sp.v36i1.2
Crossmark

Authors

Abstract

রবীন্দ্রনাথের বউঠাকুরানীর হাট  এবং রাজর্ষি ইতিহাসের উপাদান-নির্ভর রচনা। উপন্যাস দুখানি কিছুটা সমকালীন ঐতিহাসিক উপন্যাসসমূহের আদলে রচিত হলেও অনেকটাই স্বাতন্ত্র্যমণ্ডিত। তিনি, বস্তুত, বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যকে বিদায় দিয়ে- ছিলেন: 'his historical romance bid adiew to the tradition established by Bankim এ দুটি গ্রন্থ রচনার আগেই রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র এবং প্রতাপচন্দ্র ঘোষ (১৮?-১৯২১)-এর কোন কোন রচনা পাঠ করেছিলেন। প্রতাপচন্দ্রের বঙ্গাধিপ পরাজয় (১ম খণ্ড ১৮৬৯, ২য় ১৮৮৪) বালক-কবি দিনের পর দিন বৌঠানকে পড়ে শুনিয়েছিলেন। বইটি বৌঠানের ভালো লেগেছিল। এবং কবিকে ঐতিহাসিক উপন্যাস রচনার প্রেরণা দিতে পারে। বঙ্কিমচন্দ্রের অর্ধ-ঐতিহাসিক রোমান্স দুর্গেশনন্দিনী (১৮৬৫), রাজসিংহ (১৮৮১) যথার্থ ঐতিহাসিক উপন্যাস, কিন্তু কোন গ্রন্থেই বাংলাদেশ পটভূমি হয়নি। প্রসঙ্গক্রমে বাংলাদেশ এলেও বাঙালি আসেনি। আনন্দ মঠ (১৮৮২)- ও তাই।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1992-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রবীন্দ্রনাথের ঐতিহাসিক উপন্যাসে মুসলিম প্রসঙ্গ. (1992). সাহিত্য পত্রিকা, 36(1), ৪৫-৬৪. https://doi.org/10.62328/sp.v36i1.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%