বাংলাদেশের ছোটগল্প
Abstract
রেনেসাঁস-উত্তরকালে, পুঁজিবাদী উৎপাদন-ব্যবস্থার পরম বিকাশের যুগে, আধুনিক মানুষের জীবনে দেখা দেয় বহুমাত্রিক বৈচিত্র্য এবং সীমাহীন জটিলতা। আধুনিক মানবচৈতন্যের সমুদ্রবিস্তৃতি ও বিভঙ্গতা, বহুভুজ বিসঙ্গতি ও বিপর্যয়, অন্তগূঢ় বেদনা ও উজ্জ্বল আশাবাদ— এইসব প্রবণতা প্রকাশের অনিবার্য মাধ্যম হিসেবে ঊনবিংশ শতাব্দীতে নতুন শিল্প - আঙ্গিকরূপে ছোটগল্পের আত্মপ্রকাশ। পুঁজিবাদী সভ্যতার অভ্যন্তর সীমাবদ্ধতার চাপে, সময়ের শাসনে মানুষ যতই যান্ত্ৰিক হয়েছে, ছোটগল্প-সাহিত্যের বিকাশ ততই হয়েছে ঋদ্ধ। পূর্ণ জীবন নয়, বরং বৈরী পৃথিবীতে জীবনের খণ্ডাংশই মানুষের কাছে প্রাধান্য পেল। এ- - অবস্থায় উপন্যাসের পরিবর্তে ছোটগল্প উঠে আসলো জনপ্রিয়তার শীর্ষে। কেননা, একক অনুষঙ্গের আধারেই ছোটগল্পে ফুটে উঠলো পূর্ণ জীবনের ব্যঞ্জনা—পদ্মপাতার শিশিরে যেমন হেসে ওঠে প্রভাতের সম্পূর্ণ সূর্য। উপন্যাসের মতো ছোটগল্পেরও আদি উৎসভূমি ইয়োরোপ। ইয়ো- রোপীয় সমাজে প্রবহমান রূপকথা, লোকগাঁথা বা রোম্যান্সকাহিনী— যা ছিল মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম—ইতালীয় রেনেসাঁসের পর রূপান্তরিত হয় নতুন চেতনায়, নব-প্রতিনব জিজ্ঞাসায়। বোক্কাচ্চিও, চসার, র্যাঁবলে, সারভান্টেসের সামূহিক সাধনায় ধীরে ধীরে গড়ে উঠলো ছোটগল্পের অভ্যাবশ্যকীয় উপাদান কাহিনী-চরিত্র-প্লট আর সাবলীল সংলাপরীতি।' বস্তুত, এঁরাই আধুনিক ছোটগল্পের প্রত্ন-উৎসের জনয়িতা; এঁদের সাধনার সরণি ধরেই ঊনবিংশ শতাব্দীতে ক্রমে আবির্ভূত হয়েছেন বিশ্বসাহিত্যের প্রধান ছোটগাল্পিকরা।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1993 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.