রবীন্দ্রনাথের জাপান-যাত্রী : জাপানের সমাজ-সাহিত্য- সংস্কৃতির রূপায়ণ

DOI: https://doi.org/10.62328/sp.v55i1.8
Crossmark

Authors

Abstract

রবীন্দ্রনাথের ভ্রমণসাহিত্য শিল্পমানে ও পরিমাণে সমৃদ্ধ। তিনি বহুবার বিদেশভ্রমণ করেছেন; কখনো কোনো দেশের আমন্ত্রণে, কখনো বক্তৃতা দিতে, আবার কখনো বা নিছক ভ্রমণের উদ্দেশ্যে। অনুসন্ধানী মন নিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন প্রায় সারা বিশ্ব। ভ্রমণের এই অভিজ্ঞতা লিপিবদ্ধ হয়েছে তাঁর ভ্রমণসাহিত্য, দিনলিপি ও চিঠিপত্রে। নোবেল পুরস্কার প্রাপ্তির প্রায় বছর তিনেকের ব্যবধানে তিনি জাপান যান এবং সেদেশে প্রায় তিনমাস অবস্থান করেন। এই সময়ে তিনি জাপানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে অবস্থান করেছেন, সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিচিত্র বিষয়ে বক্তৃতা করেছেন; প্রত্যক্ষ করেছেন জাপানিদের জীবনযাপন পদ্ধতি, জেনেছেন জাপানের সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে, বুঝতে চেষ্টা করেছেন অর্থনৈতিক-প্রযুক্তিগত দিক থেকে জাপানের বিস্ময়কর উত্থানের কারণ; এবং সর্বোপরি জাপানের সমাজজীবনের নানা কিছুর সঙ্গে তুলনা করেছেন আমাদের দেশের সমাজজীবনকে। বর্তমান প্রবন্ধে রবীন্দ্রনাথের জাপান-যাত্রী (১৩২৬ বঙ্গাব্দ) গ্রন্থে উপস্থাপিত জাপানের সাহিত্য ও সমাজ-সংস্কৃতির স্বরূপ সন্ধানের প্রয়াস গৃহীত হয়েছে। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2017-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রবীন্দ্রনাথের জাপান-যাত্রী : জাপানের সমাজ-সাহিত্য- সংস্কৃতির রূপায়ণ . (2017). সাহিত্য পত্রিকা, 55(1), ১২৩-১৪০. https://doi.org/10.62328/sp.v55i1.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%