কবি ফররুখ আহমদ

DOI: https://doi.org/10.62328/sp.v36i2.3
Crossmark

Authors

Abstract

ফররুখ আহমদ চল্লিশ দশকের শক্তিশালী কবি-প্রতিভা। সমালোচক ফররুখ আহমদের কোন কোন কবিতাংশের সঙ্গে ওয়ার্ডসওয়ার্থ, শেলীর কবিতার সাদৃশ্য উদ্ধার করেছেন। ফররুখ আহমদের কবিতা পড়তে গিয়ে কারো মনে পড়েছে কীটস ও প্রি- রাফেলাইট কবিদের কথা। মরিস সুইনবার্গের কথা। এমন হওয়া স্বাভাবিক। তাঁর ঘনিষ্ঠ জনের সাক্ষ্য, ফররুখ আহমদ কীটস, শেলী, গ্যেয়টে, হুইটম্যান অবলীলায় মুখস্থ বলতে পারতেন। দেশী অর্থাৎ বাংলা ভাষায় মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল প্রমুখ কবি; প্যারীচাঁদ, প্রমথ চৌধুরী প্রমুখ গদ্যকারও তাঁর আগ্রহ কেড়েছিলেন। সবচেয়ে মজার ব্যাপার, ফররুখ আহমদ ইসলামী মানবিক মূল্যবোধের প্রতি প্রথম আকৃষ্ট হয়েছিলেন কোরানের ইংরেজি তর্জমা পড়ে। ধসে যা হোক, ইংরেজি সাহিত্যের প্রতি ফররুখ আহমদের ঝোঁক ছিলো এবং তিনি যখন তাঁর “পোড়ামাটি”কবিতায় বলেন- মরুভূমি মানুষের মন, তখন টি. এস. এলিয়টের কথা পড়ে। তাঁর 'সিজারের লাশ”কবিতাটির নাম মনে পড়লে শেক্সপীয়রের জুলিয়াস সিজার-এর কথাও মনে আসে। তবে শেক্সপীয়র তাঁর কবিতায় প্রভাব নয়। কিন্তু টি. এস. এলিয়ট-এর শূন্যতাবোধ, যুগ ও জীবনের শূন্যতাবোধ ফররুখ আহমদকে যথেষ্ট প্রভাবান্বিত করেছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1993-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

কবি ফররুখ আহমদ. (1993). সাহিত্য পত্রিকা, 36(2), 29-58. https://doi.org/10.62328/sp.v36i2.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%