সঙ্কেত ও গোপন ভাষা

DOI: https://doi.org/10.62328/sp.v36i2.2
Crossmark

Authors

Abstract

প্রতীকের মাধ্যমে রূপান্তরিত সংকেতমালা হচ্ছে ভাষা। ভাষা মাত্রই সঙ্কেত। ভাষার প্রতিটি শব্দ এক একটি সঙ্কেত। ‘ময়না’ এ সঙ্কেতটি উচ্চারিত হলেই আমরা বুঝতে পারি-এ উচ্চারণের মাধ্যমে পাখীর কথা বলা হয়েছে। বিশেষ ধরনের একটি পাখীর কথা বলা হয়েছে- যে পাখী পোষ মানে এবং মাঝে মাঝে শিখিয়ে দিলে দু'একটা শব্দও উচ্চারণ করতে পারে। অর্থাৎ ‘ময়না’ সঙ্কেতটি উচ্চারিত হ'লে আমরা ‘ময়না’ কেই বুঝি, ‘কোকিল’কে নয়। অবশ্য ‘ময়না’ বলতে কোন মেয়েকেও বোঝাতে পারে। কিন্তু সেটি ভিন্ন প্রসঙ্গ। প্রত্যেক ভাষার সঙ্কেতসমূহ ব্যাপক জনগোষ্ঠী বুঝতে পারে । সর্বজনবোধ্য সঙ্কেত ছাড়াও কিছু সঙ্কেত ব্যবহৃত হতে পারে। যেমন, বেতার সঙ্কেত। ‘sos’ বললে বোঝানো হয় 'save our souls'। সামরিক বাহিনী ও স্কাউট প্রশিক্ষণেও বিশেষ কিছু সঙ্কেত ব্যবহৃত হয়। প্রত্যেক ভাষার বর্ণমালাও সঙ্কেতের সমষ্টি মাত্র। ইংরেজী 'pen' -এর প্রতিশব্দ বোঝাতে লিখিত ভাষায় আমরা 'ক' ‘ল' 'ম' এ’ তিনটি সঙ্কেত ব্যবহার করি। আবার ‘আ’ এর বদলে ব্যবহার করি ‘া’ ('আকার'), ‘ই’ এর বদলে ব্যবহার করি ‘ি’ ('ইকার') সঙ্কেত। ইংরেজী শর্টহ্যান্ড অথবা বাংলা সাঁটলিপিতেও ব্যবহৃত হয় সুনির্দিষ্ট কিছু সঙ্কেত।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1993-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সঙ্কেত ও গোপন ভাষা. (1993). সাহিত্য পত্রিকা, 36(2), 17-28. https://doi.org/10.62328/sp.v36i2.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%