গ্রীক গীতিকবিতা : একতান
Abstract
প্রাচীনকালে গ্রীস দেশে মহাকাব্যের যুগ শেষ হয়ে যাবার পর গীত বা গীতিকবিতার যুগ শুরু হয়। খ্রী. পূ. সপ্তম শতকে এর সূচনা হলেও খ্রী. পূ. ষষ্ঠ ও পঞ্চম শতকে এর বিশেষ প্রসার লক্ষ করা যায়। এর মধ্যে দুটি স্বতন্ত্র ধারা সমান্তরালে প্রবহমান। একটি একক গীত, অপরটি সম বেত গীত বা একতান। একক গীত কবি নিজের আনন্দের জন্য লেখেন আর সেই গীত তিনি নিজে বা অপর কেউ গেয়ে থাকেন বা আবৃত্তি করেন। আলকেয়াস বা স্যাফো নিজের আবেগ প্রকাশ করেছেন গীতে আর তা এককভাবে গীত হয়ে থাকে। অপরপক্ষে সমবেত গীত বা একতান কবি রচনা করেন বিশেষ কোন উপলক্ষে। যেমন, কোন ক্রীড়া প্রতিযোগিতায় জয়লাভ, ফসল বোনা, কোন পবিত্র দিবস, জন্ম-মৃত্যু-বিবাহ ইত্যাদি উপলক্ষে। কারো সংবর্ধনা জ্ঞাপন করে কোন দুঃখজনক ঘটনা অবলম্বনে কোন শোভাযাত্রা অথবা ভোজ উপলক্ষেও একতান রচিত হয়। আবার প্রতিযোগিতায় শুধু মানুষ নয়, খচ্চরের জয় উপলক্ষেও একতান রচিত হতে পারে এবং পিন্ডারের মতো কবিও খচ্চর নিয়ে দু'টি বিজয় গীত লিখেছেন। তাঁরও আগে লিখেছেন মাইমনিডেস প্রিন্স স্কপস-এর খচ্চরের বিজয় নিয়ে। এই ধরনের কোন উপলক্ষে কবির সাথে যোগাযোগ করা হলে তিনি অর্থের বিনিময়ে একতান লিখে দেন আর তা একদল প্রশিক্ষণপ্রাপ্ত কোরাস গেয়ে থাকে। একতান ধারা সৃষ্টি হবার সাথে সাথে কবি হয়তো বিশেষ অনুরোধে বা তাগিদে লিখেছেন, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায়, কবি অর্থের বিনিময়ে লিখেছেন। মাইমনিডেস, পিন্ডার-- এঁরা অর্থের জন্যই লিখেছেন। বলা যায়, এরূপ কবিতা লিখেই তাঁরা জীবিকা নির্বাহ করেছেন। একতান হল ফরমায়েসী রচনা।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1993 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.