পাণ্ডুলিপি পঠন সহায়িকা

DOI: https://doi.org/10.62328/sp.v36i3.15

Authors

  • সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায় University of Dhaka Author

Abstract

পাণ্ডুলিপি পঠন সহায়িকা জাতীয় মূল্যবান গবেষণাময় গ্রন্থ প্রকাশ করার জন্য ঢাকা বাংলা একাডেমীকে সাধুবাদ না জানিয়ে পারছিনা। এদিকে ওদিকে দু-একটা লেখা বেরোলেও, বোধ হয়, বাংলা ভাষায় এই প্রথম শৃঙ্খলাবদ্ধ একটা সর্বাঙ্গসুন্দর পুস্তক যা উত্তরসূরীদের পাণ্ডুলিপি পঠন-পাঠনে উৎসাহ প্রদান করবে। এ গ্রন্থটিকে প্রকাশ করায় বাংলা ভাষার প্রতি তাঁদের যে একটা গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তাই নয়, বাংলা একাডেমীর একটা রুচি বোধেরও পরিচয় পাওয়া গেছে। ইতিহাস দৃষ্টে দেখা যায় যে ইংরেজদের আগমনের পর ভারতীয় পুথির জন্য পাণ্ডুলিপির অনুসন্ধান শুরু হয়। তদানীন্তন ইংরেজ সরকারের কাছে বহু ভারতীয় ও ইংরেজ বা বিদেশী পণ্ডিত এ ব্যাপারে আবেদন করেছিলেন এবং সরকারের অর্থানুকূল্যে পাণ্ডুলিপি সংগ্রহের কাজও হয়েছিল। ভারতীয় প্রাচ্যবিদ্যার পাণ্ডুলিপির প্রথম সংগ্রহের নমুনা পাই ১৮০৭ সালে প্রকাশিত Catalogue of Sanskrit and other Oriental Manuscipts presented to the Royal Society by Sir William and Lady Jones (pages 401-415 of vol-xiii. Sir William Jones works. London. 1807) গ্রন্থে। এর পর শৃঙ্খলায়িত পুথির পরিচয় পাই ম্যাকেনজি-সংগ্রহে (Descriptive Catalogue of the Oriental Manuscripts collected by the Lieut-col. Colin Mackenzie, by H. H. Wilson, Calcutta, 1928)। কলিকাতাস্থ এশিয়াটিক সোসাইটার পুথির একটি তালিকা প্রকাশিত হয় ১৮৩৮ সালে (Sucipustaka, a list of MSS of Fort William, the Asiatic Society in Calcutta, 1938)। এর পর থেকে প্রায় নিয়মিতভাবে পুথির তালিকা প্রস্তুত হতে থাকে এবং আজও হচ্ছে। মৎ-সম্পাদিত Descriptive Catalogue of Sanskrit Manuscripts in the Sanskrit Sahitya Parishat, Calcutta, 1984 নামক গ্রন্থের চতুর্থ পরিশিষ্টে এর একটা কালানুক্রমিক ধারাবাহিকতার ইতিহাস দেওয়া আছে।

পাণ্ডুলিপি পঠন সহায়িকা।। কল্পনা ভৌমিক, প্রকাশক: বাংলা একাডেমী, ঢাকা, ১৯৯২, মূল্য ১১৫ টাকা।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

1993-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

পাণ্ডুলিপি পঠন সহায়িকা. (1993). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 36(3), 247-252. https://doi.org/10.62328/sp.v36i3.15