মাতৃভাষা বাংলা শেখার প্রাথমিক স্তর: সমস্যা ও কর্তব্য

DOI: https://doi.org/10.62328/sp.v36i3.12
Crossmark

Authors

Abstract

পৃথিবীর বিভিন্ন দেশে মাতৃভাষা শেখানোর ক্ষেত্রে নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে। শোনার উদ্দেশ্য, কিভাবে শোনার ক্ষমতা বাড়ান যায়, বলার অভ্যাস, পড়ার তাৎপর্য এবং লেখার গুরুত্ব ইত্যাদি সম্পর্কে ইউরোপ আমেরিকায় যে ধরণের কাজ হয়েছে আমাদের দেশে সে ধরণের পরীক্ষা নিরীক্ষা যথাযথভাবে হয়নি। শিক্ষার মূল লক্ষ্য বাস্তবায়নের সঠিক পদক্ষেপ মাতৃভাষা বাংলা শেখার ক্ষেত্রে কি হবে সে কাজও যথেষ্ট গুরুত্বের সাথে করা হয়নি। সাধারণভাবে শোনার ভুলগুলো কি? আঞ্চলিক ভাষার বিভিন্নতার কারনে যে ভুল, তার রূপ প্রকৃতি কি? কি প্রক্রিয়ায় তা নিরাময় সম্ভব- এই সব ক্ষেত্রে বিদ্যালয় কেন্দ্ৰিক শিক্ষক শিক্ষার্থী সমন্বয়ে পরীক্ষা নিরীক্ষার আরও প্রয়োজন রয়েছে। বাক্য গঠন রীতি, শব্দ ও ধ্বনি উচ্চারণ করতে না পারা এবং বক্তব্য অনুধাবন করতে না পারার মূল কারণ: আমাদের দেশের আঞ্চলিক উপভাষার বিভিন্নতা। সুতরাং ভাষা শেখায় চলিত রীতির বাক্য, ছবির পড়ার সাথে গদ্য ভঙ্গি বা পদ্য ভঙ্গিতে, অনুশীলন করার জন্য যথেষ্ট সময়, ধৈর্য এবং উন্নতমানের শিক্ষক প্রশিক্ষণ প্ৰয়োজন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1993-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মাতৃভাষা বাংলা শেখার প্রাথমিক স্তর: সমস্যা ও কর্তব্য. (1993). সাহিত্য পত্রিকা, 36(3), 217-230. https://doi.org/10.62328/sp.v36i3.12

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%