আলপনায় প্রতিফলিত নারীমনস্তত্ত্ব
Abstract
আলপনা বাংলা ভূ-ভাগে সাড়ম্বরে সমাদৃত বহুবর্ণিল লোকসংস্কৃতির অকৃত্রিম অঙ্গ, যার সঙ্গে গ্রামীণ বাঙালি সমাজের সম্পর্ক বহুকাল ধরে প্রবহমান। এ অঞ্চলের ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপরেখা অনুধাবনের সহায়ক সামাজিক- সাংস্কৃতিক উপাদান হিসেবে ও লোকমানসের প্রামাণ্য ভাষ্য হিসেবে আলপনার গুরুত্ব অপরিসীম। মাঙ্গলিক এ রেখাচিত্রে নারীর ভূমিকাই মুখ্য। গ্রামীণ সনাতন নারীসমাজের আচরিত ধর্মানুষ্ঠান তথা ব্রতকে কেন্দ্র করে বহুকাল ধরে প্রচলিত এ লোকশিল্প এখনো সাড়ম্বরে টিকে রয়েছে। শুধু তাই নয়, একুশ শতকের আধুনিক নাগরিক জীবনব্যবস্থায় সঙ্গে তাল মিলিয়ে এর আবেদন, বিস্তার ও প্রাসঙ্গিকতা ক্রমশই নতুন তাৎপর্যে উন্নীত হয়েছে। এর অন্তরালে সক্রিয় রয়েছে আলপনায় প্রতিবিম্বিত নন্দনভাবনার সমাহার, যা একইসঙ্গে লোকসমাজের বৈষয়িক সাংস্কৃতিক উপযোগিতা ও শিল্পরুচির পরিচায়ক। নারীচর্চিত এ লোকশিল্পের বৈচিত্র্যময় পরিমণ্ডলে বিন্যস্ত হয়েছে নারীমনস্তত্ত্বের অকথিত অধ্যায়, যার পাঠগ্রহণ শুধু প্রাসঙ্গিক নয়, আবশ্যকও।
Downloads
Downloads