জীবনানন্দ দাশের মাল্যবান

DOI: https://doi.org/10.62328/sp.v36i3.10
Crossmark

Authors

Abstract

আপাতদৃষ্টিতে নাটক ও উপন্যাসে এবং কোন কোন কবিতায় ধারাবাহিক কাহিনীর গতিময় আবর্ত পরিলক্ষিত হলেও এ কথা সত্য কবিতা কবিতাই, উপন্যাস নাটকও স্বতন্ত্রধর্মী শিল্পপ্রকরণ, শুধু বাহ্যত নয়, আভ্যন্তরীণ দিক থেকেও একের সঙ্গে অন্যের পার্থক্য প্রগাঢ়, অবশ্য এ কথা একেবারে অসার নয়, কখনো সখনো এই বিশিষ্টধর্মী সাহিত্যশিল্পপ্রকরণেই আবার পরিলক্ষিত পারস্পরিক সহ-অবস্থান, কোন কোন কাব্যকাহিনীতে যেমন উপন্যাসের ব্যাপ্তি-বৈচিত্র্য পরিদৃষ্ট, তেমনি উপন্যাসের গদ্যদেহে মাঝে মধ্যেই বাঙ্ময় হয় কবিতার শব্দলালিত্য, চিত্রকল্পের ঘনপিনদ্ধ অবস্থানের দ্রুত পট পরিবর্তনের গতিবেগ, আর উপন্যাসে, কাহিনী কাব্যের ঘটনা বিন্যাসে প্রায়শ প্রয়োগ পদ্ধতি জনিত কারণে যে নাটকীয়তা লক্ষণযোগ্যভাবে পরিস্ফুট তার সাথে নাটকের অন্তরগত মিল দুর্লক্ষ্য তো নয়ই, বরং নাটকের ঘটনা সংস্থাপনে সৃষ্ট নাট্যঅভিব্যক্তির তাৎপর্যপূর্ণ প্রভাব উপন্যাস কাহিনীতে তো বটেই, এমন কি কাহিনী কবিতাতেও স্পষ্ট, অপরপক্ষে স্বতন্ত্র মাত্রার শিল্প প্রকরণ হওয়া সত্ত্বেও নাটকের বর্ণিত কাহিনীতে উপন্যাসের বর্ণনাত্মক টানা গদ্যের দ্যোতনা অশ্রুত নয়, শুধু তাই নয়, উপরন্তু পাত্র-পাত্রীর কথা বার্তায় এবং মঞ্চের আবহে পরিবেশে নাটকে মাঝে মধ্যেই এক কাব্য সদৃশ্য মুহূর্তের উদ্ভব ঘটে, কিন্তু এতসব বক্তব্যের পরেও চূড়ান্ত সত্য এই যে, নাটক-নাটকই, কবিতা কবিতাই এবং উপন্যাস মৌলিক ভাবে তার নিজস্ব শিল্পরীতি প্রক্রিয়ায় উজ্জ্বল; বস্তুতঃ শিল্পমাত্রা জ্ঞানসম্পন্ন শিল্পী শিল্পসৃষ্টি মুহূর্তে নির্দিষ্ট শিল্পপ্রকরণ বৈশিষ্ট্যে অধিকতর যত্নবান হওয়ার ফলেই নাটক উপন্যাস কবিতা শেষ পর্যন্ত পরস্পর সম্পর্কবিচ্যুত না হয়েও শিল্প বিশেষ স্বতন্ত্র রূপ-আকৃত লাভ করে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1993-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

জীবনানন্দ দাশের মাল্যবান. (1993). সাহিত্য পত্রিকা, 36(3), 179-192. https://doi.org/10.62328/sp.v36i3.10

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%