রাইফেল রোটি আওরাত: অবরুদ্ধ সময়ের স্বর
Keywords:
Abstract
উপন্যাস চলমান সময়শাসিত মানুষের আনন্দ-বেদনা, আশা-ব্যর্থতা, প্রেম-পাশবিকতার অন্তরঙ্গ প্রতিচ্ছবি। এর বৃহৎ ক্যানভাসে যুগ-চেতনা, যুগ-জীবন, যুগ-যন্ত্রণা, ইতিহাসের উত্থান-পতন ও গৌরবের চালচিত্র রূপায়ণের বিশেষ সুযোগ থাকে। একজন ঔপন্যাসিক যেমন সময় ও সমাজের রূপকার, তেমনি জীবনের অনুকারকও বটে। বাংলাদেশের উপন্যাসে রাজনীতির পাশাপাশি মুক্তিযুদ্ধের মতো গৌরবময় বিরাট অনুষঙ্গ বিচিত্রভাবে ভাষারূপ পেয়েছে। এ বোধ থেকেই সমকালীন অনেক ঔপন্যাসিক মুক্তিযুদ্ধের অবরুদ্ধ সময়ের প্রেক্ষাপট নিয়ে উপন্যাস রচনা করেছেন। বর্তমান প্রবন্ধে আনোয়ার পাশা রচিত রাইফেল রোটি আওরাত উপন্যাসে বিধৃত সমকালীন সমাজ-রাজনীতির অনুষঙ্গে অবরুদ্ধ সময়ের স্বরূপ অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.