নাজীব মাহ্‌ফূজের সাহিত্যে জীবনসত্য

DOI: https://doi.org/10.62328/sp.v36i3.5
Crossmark

Authors

Abstract

সমকালীন আরবী সাহিত্যে মিসরের নাজীব মাহ্‌ফূজ (জন্ম ১৯২১ খ্রীস্টাব্দ)  উল্লেখযোগ্য একজন কথাশিল্পী। বিশ্ব সাহিত্যে সাড়া জাগানো উপন্যাস, ছোটগল্প, নাটক ও প্রবন্ধ রচনার জন্য তিনি ১৯৮৮ সালে নোবেল প্রাইজ লাভ করেন। নোবেল পুরুস্কার এই প্রথম হলেও নাজীব বহুবার সাহিত্য ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পদকে ভূষিত হন। শিল্প ও সাহিত্যে চল্লিশ দশকে অবদান রাখার জন্য তিনি সম্মানজনক “আরবাইনাত” পদকও লাভ করেন। ১৯৪৩ সালে উপন্যাস রাদূবীস (রাজনর্তকী) রচনার জন্য তিনি 'কৃত আল-কুলুব আল দিমারদাসীয়্যাহ” পুরষ্কার লাভ করেন। ১৯৪৪ সালে নিকফিহ তীবা (থিবসবাসীদের সংগ্রাম) উপন্যাসের জন্য তিনি মিসরের শিক্ষাও সাংস্কৃতিক মন্ত্রণালয় পদক লাভ করেন। খান আল-খলীলী উপন্যাস রচনার জন্য তিনি ১৯৪৬ সালে আরবী ভাষা একাডেমী পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৫৭ সালে সাহিত্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রতিযোগীতায় অংশ নেন এবং তাঁর কাসার আল- শাওক উপন্যাস রচনার জন্য তিনি পদক প্রাপ্ত হন। একই সালে ত্রয়ী উপন্যাসটি সাহিত্য ক্ষেত্রে তার জন্য রাষ্ট্রীয় পদক বয়ে আনে। ১৯৬২ সালে সাহিত্যে মান ও যোগ্যতার প্রতিযোগীতায় তিনি প্রথম শেণীর পদক লাভ করেন। ১৯৭০ সালে তিনি মিশরের জাতীয় সাহিত্য পুরষ্কার লাভের গৌরব অর্জন করেন। ১৯৭২ সালের মার্চ মাসে নাজীব মিসর সরকারের সর্বোচ্চ সম্মান রাষ্ট্রীয় পুরস্কার “দি কলার অব দ্যা রিপাবলিক' অর্জন করেন। পরে তিনি অত্যন্ত সম্মানজনক ‘লোটাস’ পুরষ্কারও লাভ করেন। তিনি তাঁর সুলাসিয়্যাত (ত্রয়ী উপন্যাস) রচনার জন্য আরব-ফরাসী সংহতি পরিষদের পুরস্কারও লাভ করেন। ১৯৮৪ সালে তিনি মিসরের আলমনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অনারারী ডক্টরেট ডিগ্রী লাভ করেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1993-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

নাজীব মাহ্‌ফূজের সাহিত্যে জীবনসত্য. (1993). সাহিত্য পত্রিকা, 36(3), 115-130. https://doi.org/10.62328/sp.v36i3.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%