আবদুল মান্নান সৈয়দ : সমালোচনা চিন্তার প্রাতিস্বিকতায়
Abstract
কবিতা-গল্প-প্রবন্ধ-সমালোচনা-উপন্যাস-নাটক-চিত্রকলাসহ আধুনিক প্রায় সকল সাহিত্য-উদ্ভাবনায় সৃষ্টির নিদর্শন রেখেছেন আবদুল মান্নান সৈয়দ (১৯৪৩-২০১০)। তাঁর সাহিত্যজীবন পঞ্চাশ বছরের। ছন্দ, সাহিত্যকাঠামো, রূপতত্ত্ব, নন্দনতত্ত্ব ও প্রাচ্য-প্রতীচ্য সাহিত্যতত্ত্ব সবই ছিল তাঁর অধিগত। বিশেষত সাহিত্যের শৈলী-শনাক্তকরণ ও বিচার-ব্যাখ্যায় তাঁর প্রকাশভঙ্গি অনন্য। ক্ল্যাসিক, আধুনিক ও সমকালীন দেশীয় ও আন্তর্জাতিক সাহিত্যরচনায় তিনি নিরলস কাজ করেছেন। সাহিত্যক্ষেত্রে কিংবা সাহিত্য-সমালোচনায় তাঁর বহুচারী স্বভাব ও একাগ্র মানস নতুন সৃষ্টির পথে সবসময় ধাবিত হয়েছে। সমালোচনা তাঁর কাছে সৃষ্টির পরিপূরক নবনির্মাণ। সমালোচকের প্রমিত দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি একাধারে সমালোচনার পরিধি, পদ্ধতি ও রূপকল্পের নানা দিকের তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন। সেইসাথে সমালোচনাকর্মের মাধ্যমে গদ্য ও গদ্যসাহিত্যের মান নির্ণয়েরও এক অসামান্য প্রচেষ্টা ছিল মান্নান সৈয়দের। বর্তমান প্রবন্ধে আবদুল মান্নান সৈয়দের সমালোচনা-চিন্তা, মতাদর্শ ও তাঁর সাহিত্য-মূল্যায়ন ভঙ্গিমা বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে।
Downloads
Downloads