রবীন্দ্রনাথের ধর্ম
Abstract
ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের সাহিত্যশিল্পে যে-মনোভাব লক্ষ্য করা যায়, ধর্ম নামে সঙ্কলিত প্রবন্ধগুলির সঙ্গে তার সর্বৈব মিল আছে ব'লে মনে হয় না। অন্ততপক্ষে কাব্যসাহিত্যে তাঁর আত্মার যে ইতিহাস বিধৃত, তার সঙ্গে 'ধর্ম' গ্রন্থের সকল মতের ঐকাত্ম্য দেখা যায় না। ঐ বইয়ের লেখাগুলি যেন সামাজিক মানুষের চিন্তাধারার সঙ্গে মিলিয়ে লেখা। সমকালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রমের রীতিনীতি নির্ধারণ করতে গিয়েও সমাজের ভাবনার দ্বারাই তিনি প্রভাবিত। প্রথা- গত ধর্মবোধের পরিচয়ই এই প্রবন্ধগুলিতে প্রধানত প্রতিফলিত হয়েছে। ব্যক্তিগত উপলব্ধির ক্ষেত্রে রবীন্দ্রনাথের ধর্মভাবনার ক্রমিক বিকাশের পথটি তাঁর কাব্যের ভিতর দিয়ে ভিন্নভাবে ব্যক্ত হয়েছে। বিজ্ঞানসম্মত নৈসর্গিক সত্যগুলিকে স্বীকার করে মানস-উৎকর্ষ সাধনের ধারায় মানব প্রেমনিষ্ঠ মিলনের পথকেই ধর্মের পথ মনে করেছেন রবীন্দ্রনাথ। তবে, ধর্মীয় মূল্যবোধের মৌলিক ঐক্যের দরুণ রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্যকর্মে প্রকাশিত ধর্মভাবনার পূর্বাপর বিচারে একটি নিগূঢ় ঐক্যও দুর্লক্ষ নয়। আজীবন অভিজ্ঞতায় অর্জিত বিচিত্র উপলব্ধিতে - শেষ পর্যন্ত মানব মিলনের পথটিই তাঁর ধর্মের পথ হয়ে উঠেছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1993 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.