আচার্য মুহম্মদ আবদুল হাই
Abstract
মুহম্মদ আবদুল হাই (১৯১৯-১৯৬৯) ছিলেন বাংলাদেশে আধুনিক ভাষাবিজ্ঞানের জনক এবং এদেশে বাংলা বিভাগের নতুন কালের স্থপতি। ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরূপে যোগদানের পর থেকে আমৃত্যু তিনি এখানেই অধ্যাপনা করেন। আবদুল হাই ছিলেন মূলত লন্ডন ধারার সাংগঠনিক ধ্বনিবিজ্ঞানী, যদিও তিনি কখনো পুরোপুরি আচরণবাদী হয়ে উঠতে পারেন নি বাংলা ধ্বনিশৃঙ্খলা উদঘাটনে তার অবদান স্মরণীয় হয়ে আছে। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ওপর পাকিস্তানী আক্রমণকে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেছেন আপন শক্তি ও যুক্তি দিয়ে। তাঁর সম্পাদনায় দীর্ঘ ১২ বছর (১৯৫৭- ৬৯) সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছিল।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1993 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.