বাংলা, সংস্কৃত ও ইন্দো-ইউরোপীয় সম্প্রসারিত ঐতিহাসিক পুনর্গঠনতত্ত্বের ব্যবহার প্রসঙ্গ
Abstract
পুনর্গঠন পদ্ধতি বা Comparative Reconstruction ( সংক্ষেপে CR Method) তুলনামূলক ভাষাতত্ত্বের নবতম সংযোজন। ইয়ুং গ্রামারিয়ানদের ধ্বনিপরিবর্তন সূত্র, বিশেষত গ্রাসম্যানের অনুসন্ধানের পথ ধরে এর বিকাশ। পুনর্গঠনের মূল কথা : 'recovery of earlier stages which is not attested.' এই পদ্ধতিটি জটিল নয়, কিন্তু বহু ধারায় ও পথে প্রবেশ্য। আধুনিক ভারতীয় প্রায় সব ভাষারই জন্মসূচনায় সংস্কৃতের প্রভাব ছিল অবধারিত। ইন্দো-ইউরোপীয় ভাষায় প্রত্ন শব্দগুলির ধ্বনি পুনর্গঠনে প্রধান সূত্রগুলির ইঙ্গিত সংস্কৃতে লভ্য। তবে সংস্কৃত ও ইন্দো-ইউরোপীয় ভাষার মধ্যেকার সম্পর্ক নিয়ে প্রচলিত অনেক ধারণাই অস্পষ্ট। পূর্বতন ভাষারূপ বা প্রত্ন পর্যায়ের রূপ পুনর্গঠন সূত্রটি বাস্তবভিত্তিক না হলেও ভাষা ও সংস্কৃতি উভয় ক্ষেত্রে তা আমাদের প্রচলিত জ্ঞানের বাইরে নিয়ে যায়। বাংলা ভাষার পূর্বতন অর্থাৎ প্রত্ন ও মহাপ্রত্ন- ভাষারূপগুলির সন্ধানে এই তত্ত্বের প্রয়োগ খুবই জরুরি। বাংলা ভাষার ইতিহাস সন্ধানের প্রচলিত সূত্রগুলিরও পুনর্মূল্যায়ন হওয়া আবশ্যক।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.