কাজী আবদুল ওদুদের জীবনদৃষ্টিতে রবীন্দ্রনাথ
Abstract
বাঙালি মুসলমানদের মধ্যে মুক্তচিন্তার অন্যতম পুরোধা কাজী আবদুল ওদুদ (১৮৯৪-১৯৭০)। বিশ্ব শতকের প্রথমার্ধে ঢাকায় প্রতিষ্ঠিত 'মুসলিম সাহিত্য সমাজ' ও শিখার অন্যতম স্থপতি তিনি। প্রবন্ধ ও সমালোচনা সাহিত্যে কাজী আবদুল ওদুদের এক অসামান্য অবদান দু'খণ্ডে সমাপ্ত কবিগুরু রবীন্দ্রনাথ (১৯৬২, ১৯৬৯)। রবীন্দ্র- প্রতিভার প্রতি ওদুদের ছিল পরম বিস্ময় ও গভীর শ্রদ্ধা। বিনীত ভঙ্গিতে মুগ্ধচিত্তে রবীন্দ্রসৃষ্টির বিশালতাকে উপলব্ধি করতে চেয়েছেন তিনি। তাঁর বিবেচনায় রবীন্দ্রনাথের শিল্পীসত্তার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ কবির জীবনচেতনা। মূল্যায়নে পূর্ববর্তীদের দ্বারা পরিচালিত বা বিভ্রান্ত নন তিনি। এক্ষেত্রে ওদুদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণী ক্ষমতা প্রশংসনীয়। মুসলমান সমাজের পশ্চাদপদ সময়ে কাজী আবদুল ওদুদ - রবীন্দ্র-প্রতিভার যে মূল্যায়ন করেছেন, তা আজও প্রাসঙ্গিক ব্যক্তির সজ্ঞান অনুশীলন, সমাজ-অনুধ্যান, জীবনদর্শন যখন তত্ত্বমুখ্য না হয়ে জীবনাবেগে যুক্ত হয়, তখনি তা লাভ করে শিল্পশুদ্ধ সমগ্রতা। বাঙালি মুসলমান সমাজে কাজী আবদুল ওদুদের (১৮৯৪-১৯৭০) ভাবুকতা একাধারে মুক্তবুদ্ধি- পরিস্রুত দার্শনিকতা এবং সৃজনশীলতার সমীকরণে সমৃদ্ধ। তাঁর শিল্পনীতি যেমন জীবননীতি-শাসিত, তেমনি জীবননীতিও শিল্পরীতি বিবিক্ত নয়। একারণে কাজী আবদুল ওদুদের সমগ্র সাহিত্য-সাধনা তাঁরই জীবনদৃষ্টির সমগ্রতা বোধে শীলিত, পরীক্ষিত এবং উত্তীর্ণ। উনিশ শতকীয় সাহিত্য ও শিল্পদৃষ্টির মহাকাব্যিক ব্যঞ্জনা ও সমগ্রতাবোধ কাজী আবদুল ওদুদের সৃজনশীলতার কেন্দ্রীয় বিন্দু। তিনি জীবন এবং শিল্পকে একটি সমগ্র দৃষ্টিকোণে আবিষ্কার ও উপলব্ধি করতে সচেষ্ট হয়েছেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.