লালসালু এবং সৈয়দ ওয়ালীউল্লাহ্
Abstract
সৈয়দ ওয়ালীউল্লাহ্ (১৯২২-১৯৭১) বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে খ্যাতিমান। অস্তিত্ববাদী ঔপন্যাসিক হিসেবে পরিচিত হলেও তাঁর উপন্যাস শুধু অস্তিত্ববাদের সূত্র-নির্ভর নয়, বরং এর অনেক উপাদানই তাঁর উপন্যাসে অনুপস্থিত। লালসালু (১৯৪৮) তাঁর প্রধান উপন্যাস। বাংলার গ্রামীণ মানুষের সমাজ ও জীবন এবং তাদের বিশ্বাস ও সংস্কার এর উপজীব্য বিষয়। লেখকের শৈশব- কৈশোরের গ্রামীণ অভিজ্ঞতায় রচিত লালসালু হয়ে উঠেছে বাংলার গ্রামের সর্বজনীন চিত্র। গ্রামে ধর্মের নামে সাধারণ মানুষের উপর যে প্রতারণা ও শোষণ চলে, লালসালু তারই চিত্র। তথাকথিত পীর ও মোড়লদের স্বরূপে উন্মোচন করেছেন লেখক। নারীর উপর অত্যাচারের চিত্রও উপন্যাসে জীবন্ত চরিত্রচিত্রনে ঔপন্যাসিকের সচেতনতা সুস্পষ্ট। লালসালু প্রথাগত রচনাঙ্গিকে সংগঠিত নয়। বর্ণনার মধ্যে মাঝে মাঝে একজন চিত্রশিল্পীকে খুঁজে পাওয়া যায়। লালসালু উপন্যাস পাঠকের মনে বঞ্চিত ও শোষিত মহব্বতনগরবাসীর প্রতি সহানুভূতি জাগ্রত করে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.