লুৎফর রহমানের সাহিত্যচিন্তা
Abstract
মোহাম্মদ লুৎফর রহমান (১৮৮৯-১৯৩৬) তাঁর সমকালীন মুসলমান সমাজকে প্রগতির পথে অগ্রসর করায় প্রয়াসী ছিলেন। সৃজনশীল রচনার পাশাপাশি তিনি লিখেছেন বহু সংখ্যক প্রবন্ধ। অনেক সমালোচকের মতে প্রবন্ধ-রচনার মধ্যেই তাঁর প্রতিভা মুক্তি পেয়েছে। প্রকাশের কৌশল এবং চিন্তার মৌলিকতায় বিশিষ্ট তাঁর প্রবন্ধ ও অন্যান্য রচনা থেকে লুৎফর রহমানের সাহিত্য-চিন্তার সম্যক পরিচয় পাওয়া যায়। তিনি মনে করতেন, সাহিত্যের কাজ মানুষকে তার চারদিককার মন্দ- শক্তির বিরুদ্ধে বিদ্রোহী করে তোলা। তাঁর ভাষায়, '... যে কথাগুলি মানুষের কল্যাণ বর্ধন করে, যাহা অর্থপূর্ণ, যাহা শুনিলে শ্রোতার মনে জ্ঞানের উদ্ভব হয়, তাহাই সাহিত্য'। বিষয়ে লেখনী চালনা করে সমাজকে প্রগতি ও উন্নতির পথে অগ্রসর করাতে চেয়েছিলেন, তাঁদের 'উদ্দেশ্য' ও 'প্রয়াসের' গুরুত্ব এবং স্বাতন্ত্র্য অনুধাবন করতে না পারলে লুৎফর রহমানের চিন্তাধারার স্বাতন্ত্র্য ও ঔজ্জ্বল্য এবং তাঁর প্রতিভার মাত্রা উপলব্ধি করা কঠিন হয়ে পড়ে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.