চিন্তা ও ভাষার জেনেটিক উৎস
Abstract
ভাষাতত্ত্বের ক্ষেত্রে বর্তমানে যে-সকল গবেষণা চলছে, তার একটি দিকে রয়েছে মানুষের ভাষা-আয়ত্বের সঙ্গে তার অন্যান্য কার্যকলাপের সম্পর্ক নির্ণয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মানুষের চিন্তা ও ভাষার জেনেটিক উৎস ভিন্ন। চিন্তা ও ভাষার জাতিজনিতে চিন্তার বিকাশে একটি ভাষা-পূর্ব পর্যায় এবং ভাষার বিকাশে একটি বুদ্ধি-পূর্ব পর্যায় লক্ষণীয়। আবার মানুষের চিন্তা ও ভাষার মধ্যে যে ঘনিষ্ঠ সাদৃশ্য বিদ্যমান, তা মানবসদৃশ প্রাণিদের মধ্যে অনুপস্থিত। অনটোজেনেটিক বিকাশেও চিন্তা ও ভাষার উৎস ভিন্ন। জীবনের একটি বিশেষ সময় পর্যন্ত চিন্তা ও ভাষা দুটি ভিন্ন পথে বিকশিত হয়। পরে দুটি ধারা মিলিত হলে চিন্তা হয় বাচনিক এবং ভাষা হয় যৌক্তিক।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.