বাঙলা ভাষার ‘অপিনিহিতি'
Abstract
সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর ODBL গ্রন্থে (১৯২৬) বেশ কিছু বাংলা শব্দের ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা প্রসঙ্গে Epenthesis বা অপিনিহিতি নামক একটি প্রক্রিয়ার উল্লেখ করেছেন। অপিনিহিতি প্রসঙ্গে সুনীতিকুমার সে আলোচনা করেছেন তাতে তিনি মূলত 'আগম'ই বুঝিয়েছেন। তাঁর মতে, এককালে অপিনিহিতি মাগধী ভাষাসমূহের একটি বিশিষ্ট লক্ষণ ছিল মধ্য- বাংলায় যার উপস্থিতি সুস্পষ্ট। কিন্তু সুনীতিকুমার অপিনিহিতি প্রসঙ্গে যে-সকল উদাহরণ দিয়েছেন, গৃহীত পরিভাষা তার সঙ্গে খুব একটা মেলে না। তিনি অপিনিহিতির সুনির্দিষ্ট ". সূত্রায়ণও করেন নি। তিনি ধ্বনি-পরিবর্তনের ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণে নিখুঁত, কিন্তু পরিবর্তনের চরিত্রায়নে নির্ভুল নন। পবিত্র সরকার তাঁর এক প্রবন্ধে (১৯৮৩-৮৪) দেখান যে সুনীতিকুমারের বর্ণিত অপিনিহিতি আসলে দুটি ভিন্ন ধরনের প্রক্রিয়া। তবে সীমাবদ্ধতার কারণে পবিত্র সরকারের প্রস্তাবেও নতুন তথ্য সংযোজন ও নবতর বিবেচনা প্রয়োজন। সরকারের ধারণাগতভূমি মেনে নিয়ে বর্তমান নিবন্ধে সেই চেষ্টা করা হয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.