মুদ্রারাক্ষস ও প্রাচীন ভারতীয় রাষ্ট্রনীতি
Abstract
প্রথাগত প্রেমাশ্রয়ী বিষয় পরিহার করে রাজনৈতিক বিষয়-নির্ভর নাটক মুদ্রারাক্ষস সংস্কৃত নাট্যসাহিত্যের ইতিহাসে একটি ব্যতিক্রমী সংযোজন। এ-নাটকটি অর্থশাস্ত্র অনুসরণে খ্রিষ্টীয় পঞ্চম শতকে রচিত বলে সমালোচকেরা মনে করেন। নাট্যকার বিশাখদত্ত মুদ্রারাক্ষস নাটকে অর্থশাস্ত্রের বিধিবিধান কিভাবে রূপ দিয়েছেন, সেটি দেখার প্রয়াসেই বর্তমান প্রবন্ধ। মুদ্রারাক্ষস-এর ঘটনাবলি, চরিত্র এবং সংলাপ বিশ্লেষণ করে দেখা যায় যে অর্থশাস্ত্রে বর্ণিত রীতিনীতি অনুসরণ করেই বিশাখদত্ত নাটকটি রচনা করেছেন। এমন কি অর্থশাস্ত্রের বহু পারিভাষিক শব্দও মুদ্রারাক্ষসে ব্যবহার করা হয়েছে। এসব বিবেচনায় মুদ্রারাক্ষসকে প্রাচীন ভারতের রাজনীতি-নির্ভর নাটকের সার্থক দৃষ্টান্ত বলা যেতে পারে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.