ধ্বনিবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই
Abstract
প্রয়াত অধ্যাপক মুহম্মদ আবদুল হাই (১৯১৯-১৯৬৯) বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ ধ্বনিবিজ্ঞানী। এ-বিষয়ে তার প্রতিনিধিস্থানীয় গ্রন্থ A Phonetic and Phonological Study of Nasals and Nasalization in Bengali ( ১৯৬০ ) এবং ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪)। বর্তমান প্রবন্ধে উক্ত গ্রন্থদ্বয় অবলম্বনে মুহম্মদ আবদুল হাইর অবদান অনুসন্ধান করা হয়েছে।Nasals and Nasalization in Bengali গ্রন্থে আবদুল হাই ব্রিটিশ ভাষাতত্ত্ববিদ জে. আর ফার্থ-এর ধ্বনি-বিশ্লেষণতত্ত্ব ও পদ্ধতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আক্ষরিকভাবে অনুসরণ করেছেন। ফলে গ্রন্থটি ফার্থ-এর প্রসডিক-তত্ত্ব প্রয়োগের একটি উল্লেখযোগ্য নিদর্শনরূপে বিবেচিত। বাংলা ধ্বনি সম্পর্কে ব্যাপক গভীর পর্যবেক্ষণ এবং অজস্র উদাহরণের জন্যে ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব বর্ণনামূলক বাংলা ধ্বনিতত্ত্বে অদ্যাবধি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ৷
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.