সন্ধ্যা কাব্যে স্বদেশচেতনা
Abstract
কাজী নজরুল ইসলাম শুধু রাজনীতি সচেতন ছিলেন না, রাজনীতির সঙ্গে যুক্তও ছিলেন। স্বদেশের পরাধীনতার বেদনায় তিনি আজীবন বিক্ষুব্ধ হয়েছেন এবং স্বাধীনতার পক্ষে তার লেখনী চালনা করেছেন । সন্ধ্যা কাব্যেও তিনি স্বাধীনতার জন্যে তরুণদের ডাক দিয়েছেন এবং বন্দনা করেছেন দেশ-বিদেশের মুক্তিযোদ্ধাদের। একটি শোষণমুক্ত, সাম্প্রদায়িক হানাহানিমুক্ত স্বধীন স্বদেশের জন্যে নজরুলের যে-আকাঙ্ক্ষা তারই আবেগঘন শৈল্পিক প্রকাশ সন্ধ্যা।কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) শুধু রাজনীতি সচেতন কবিই ছিলেন না, রাজনীতি সংশ্লিষ্ট কবিও ছিলেন। 'তিনি কেবল লেখনী পরিচালনা করেই ক্ষান্ত ছিলেন না, সক্রিয়ভাবে প্রগতিশীল, অসাম্প্রদায়িক, জাতীয়তাবাদী ও সংগ্রামশীল রাজনীতি, সংগঠন ও সংগ্রামে অংশ গ্রহণ করেছিলেন। উপনিবেশ-শৃঙ্খলিত ভারতবর্ষের বঙ্গীয় ভূ-খণ্ডে তাঁর জন্ম ও বিকাশ। তাঁর সক্রিয় জীবনকাল (১৮৯৯-১৯৪২) ছিলো ভারতবর্ষের রাজনৈতিক উত্থান-পর্ব। আন্তর্জাতিক বিশ্বেও এসময় রাজনৈতিক জাগরণ ঘটে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.