বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় : প্রত্যয় ও প্রাতিস্বিকতা
Abstract
বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব প্রথম বিশ্বযুদ্ধোত্তর অর্থনৈতিক বিপর্যয় ও সামাজিক অবক্ষয়ের মধ্যে। এই সংকট ও হতাশার মধ্যেও বাংলা কথাসাহিত্যের খণ্ড-বিশ্বাসের স্রোতে অখণ্ড জীবনদৃষ্টির ব্যঞ্জনা নিয়ে এসেছেন বিভূতিভূষণ। যুগের সংকট ও নৈরাশ্যকে তিনি অতিক্রম করেছেন অখণ্ড জীবনদৃষ্টি, আধ্যাত্মবিশ্বাস ও বিশ্বাত্মবোধের উপলব্ধি দিয়ে। বিভূতিভূষণের মৌলবৈশিষ্ট্য অখণ্ড জীবনবোধ এবং এটি দিয়েই তাঁর রচনায় সন্ধান করেছেন চিরন্তন মানবানুভূতি। অবিকৃত মানবাত্মা ও মানুষের প্রতি গভীর বিশ্বাসের ছবি আছে তাঁর গল্প-উপন্যাসে। তাঁর- সঙ্গে রয়েছে মহাকালচেতনা ও ইতিহাসবোধের প্রভাষ। প্রকৃতি ও মানুষের সামঞ্জস্যের মধ্য দিয়েই বেড়ে উঠে তার চরিত্রগুলি। জীবনবীক্ষণের প্রশ্নে অকৃত্রিমতা ও সহানুভূতি-সিক্ত আত্মিক দৃষ্টিভঙ্গিই শতবর্ষের বাংলা সাহিত্যে বিভূতিভূষণের স্মারক।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.