সমর সেনের কবিতায় রঙের ব্যবহার
Abstract
কবিতায় বর্ণসমাবেশ সংস্কার-সত্তা প্রতিমান থেকেই গৃহীত হয়; তবে বহিপ্রকৃতি বা জীবনরূপের অবস্থান থেকে রঙ রূপান্তরিত হয় কবির চৈতন্যসঙ্গত সত্তা-প্রতিমায়। কবির ব্যবহৃত বর্ণাবলিতে প্রাকৃতিক বিন্যাসক্রমটিই অনুসৃত হয়ে থাকে। কবির বর্ণব্যবহার তাই প্রাতিস্বিক হয়েও বিভ্রান্তিকর হয় না! সমর সেনের কবিতায় রঙের প্রয়োগ আলঙ্কারিক বাহুল্য-অতিক্রান্ত ভূমিকা পালনে সক্ষম। প্রথম পর্বে বর্ণের বি-ভাব দিয়েই আঙ্গিক সচেতন কবি ক্রমাগতভাবে বর্ণসমূহের স্বকীয় বিন্যাসক্রমে রূপান্বিত করেন কবিতার শরীর। এই পর্বে বর্ণময় ভূবন গড়ার পদ্ধতি ছিল শিল্পবোধে বিশেষীকৃত। ক্রমে কবির বিশ্লেষণী দৃষ্টি ও চিন্তনক্রিয়ার প্রাবল্যে কবিতা হয়ে উঠে বর্ণনামূলক, তথ্যবাহী ও শ্লষ। চল্লিশের দশকে এসে বহুবর্ণানুষঙ্গের কবি সীমাবদ্ধ হয়ে যান কাল,নীল ও লাল-এই ত্রিবর্ণে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.