রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা
Abstract
রবীন্দ্রনাথ ঠাকুরের মূল পরিচয় কবি হলেও একজন চিন্তাশীল প্রাবন্ধিক হিসেবেও তিনি অবিস্মরণীয় হয়ে আছেন। দীর্ঘ আট দশকের কর্মিষ্ঠ সময়ে একটি উপনিবেশের স্বাধীনতার পাশাপাশি ভারতবর্ষের শিক্ষা-সমাজ- রাজনীতি-অর্থনীতি তাঁর চিন্তা-চেতনাকে আন্দোলিত করেছে বারংবার। এ-সমস্ত ক্ষেত্রে বিরাজমান সংকট তিনি চিহ্নিত ও বিশ্লেষণ করেছেন এবং তার সমাধানের পথনির্দেশে সচেষ্ট হয়েছেন। কর্মী হিসেবে তিনি সর্বাধিক সংযুক্ত থেকেছেন শিক্ষাপ্রকল্পে। শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পূর্ণাঙ্গভাবে তাঁর মতামত প্রকাশ করেন ১৮৯২ সালে রাজশাহীতে এক বক্তৃতায়, ১২৯৯ সালে 'শিক্ষার হেরফের' নামে তা মুদ্রিত হয়। এরপর অর্ধশতকে দেশে বহু পরিবর্তন- বিবর্তনের মধ্যে শিক্ষা সম্পর্কে অসংখ্য প্রবন্ধ ও বহু গ্রন্থ রচনা করেছেন তিনি, দিয়েছেন বহু সংখ্যক বক্তৃতা। রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা দেশকল্যাণ নির্ভর, বাস্তবতার পরিবর্তনে বারংবার পরিবর্তনশীল। সকলের জন্যে শিক্ষা তাঁর অভীষ্ট এবং শিক্ষায় মাতৃভাষা ব্যবহারের কোনো বিকল্প তিনি মানেন না। তবে প্রযুক্তি ও বিজ্ঞানের পাশ্চাত্য জ্ঞানের প্রতিও তাঁর সমান আগ্রহ। ঐতিহ্য ও সময়ের দাবীর সমন্বয় ঘটেছে তাঁর শিক্ষাচিন্তায়। আর এ-সবের মূলে রয়েছে মানুষের প্রতি কবির ঐকান্তিক ভালোবাসা ও দায়বোধ৷
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.